শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

কোতোয়ালি থানার ওসি সহ ৫জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে  মামলা

  • আপডেট সময় সোমবার, ১০ আগস্ট, ২০২০, ৬.১৬ পিএম
  • ৬৮৭ বার পড়া হয়েছে

রাজধানীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে  মামলা করেছেন এক ব্যবসায়ী।

মামলার বাদী সোহেল গণমাধ্যমকে বলেন, আজ মামলাটি দায়ের করার পরে বিচারক মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, মামলার অপর আসামিরা হলেন- কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্র সরকার (৪২), খালিদ শেখ (৪৫), সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহিনুর রহমান (৪২), কনস্টেবল মো. মিজান (৫২) ও সোর্স মোতালেব।

এজাহার থেকে জানা যায়, গত ২ আগস্ট বাদী সোহেলকে কোতোয়ালি থানাধীন এলাকার ওয়াইজঘাটে মামলার আসামিরা গতিরোধ করেন। এরপর আসামিরা তার দেহ তল্লাশি করে তার পকেটে থাকা দুই হাজার ৯০০ টাকা নিয়ে যান। টাকা ফেরত চাইলে জেএমবি বানিয়ে ক্রসফায়ারের হুমকি প্রদান করেন এবং তার পকেটে ২১৪ পিস ইয়াবা দিয়ে থানা হাজতে নিয়ে যান। দণ্ডবিধি ৪২০/৪০৬/৫০৬/১০৯/৩৪/৩৮৫/৩৮৬/৩৪৭ ধারাসহ ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক)(খ) ধারায়  অভিযোগ আনা হয়েছে। মামলায় ওসিসহ সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে।

আরো জানা যায়, এরপর খবর পেয়ে পরিবারের লোকেরা এলে আসামিরা তাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি করা চাঁদা না পেলে তাকে জেএমবি ও মাদক মামলায় চালান করে দেবে বলে হুমকি প্রদান করেন। এরপর পরিবার আসামিদের দুই লাখ টাকা প্রদান করেন। এরপর বাদীকে নন-এফআইআর মূলে আদালতে চালান করেন। হাজত থেকে বাদী বের হওয়ার পর ঘটনা প্রকাশ করলে ক্রসফায়ারের হুমকি দেন আসামিরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com