শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১২৫ নং ভুরভুসী কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী রায় দিনের বেলায় জ্বালাচ্ছেন বিদ্যুতের বাতি-দেখার কেউ নেই গৌরীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক রাকিব চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান ১৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামের প্রাদুর্ভাব মোকাবিলায় অব্যবহৃত মহামারি তহবিল থেকে ৬০৪ কোটি টাকা বরাদ্দ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস সায়েদাবাদে অনুমোদনহীন একাধিক বাস কাউন্টার সিলগালা সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা

নিউজিল্যান্ডে করোনা সংক্রমণের কোন রেকর্ড ছাড়াই ১শ’ দিন

  • আপডেট সময় রবিবার, ৯ আগস্ট, ২০২০, ২.৫৮ পিএম
  • ৬৪০ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ডে করোনা সংক্রমণের কোন রেকর্ড ছাড়াই রোববার ১শ’ দিন চিহ্নিত হলো। তবে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এ নিয়ে সন্তুষ্টির কোন জায়গা নেই।
স্বাস্থ্য দফতরের মহাপরিচালক এশলে ব্লুমফিল্ড বলেছেন, কমিউনিটি সংক্রমণ ছাড়া ১শ’ দিন পাওয়া খুবই গুরুত্বপুর্ণ মাইলস্টোন। কিন্তু যেমনটা আমরা সকলে জানি, আমাদের আত্মতুষ্ট হওয়ার মতো অবস্থা নেই।
তিনি আরো বলেন, নিয়ন্ত্রণ করার পরও বিভিন্ন দেশে কতো দ্রুত ভাইরাসটি পুনরায় ছড়িয়ে পড়ছে তা আমরা দেখেছি। তাই ভবিষ্যতে কোন সংক্রমণ ঘটলে তা দ্রুততার সাথে নির্মূল করার জন্যে আমাদের প্রস্তুত থাকতে হবে।
নিউজিল্যান্ডে এখনও ২৩ জন করোনা রোগী রয়েছে। তবে এরা সকলেই দেশে প্রবেশকালে সীমান্তে সনাক্ত হয়েছে। তাদের প্রত্যেককে আইসোলেশানে রাখা হয়েছে।
নিউজিল্যান্ডে মোট জনসংখ্যা ৫০ লাখ।

ফেব্রুয়ারিতে প্রথম রোগী শনাক্তের পর মোট ১ হাজার ২১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। সর্বশেষ গত ১ লা মে করোনা রোগী শনাক্ত হয়েছে।
করোনা নিয়ন্ত্রণে দেশটির সফলতা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিউজিল্যান্ডকে করোনা নিয়ন্ত্রণে অন্যদের কাছে উদাহরণ হিসেবে তুলে ধরেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com