শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১২৫ নং ভুরভুসী কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী রায় দিনের বেলায় জ্বালাচ্ছেন বিদ্যুতের বাতি-দেখার কেউ নেই গৌরীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক রাকিব চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান ১৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামের প্রাদুর্ভাব মোকাবিলায় অব্যবহৃত মহামারি তহবিল থেকে ৬০৪ কোটি টাকা বরাদ্দ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস সায়েদাবাদে অনুমোদনহীন একাধিক বাস কাউন্টার সিলগালা সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা

বৈরুত বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্র সব রকম সহযোগিতা দিচ্ছে

  • আপডেট সময় রবিবার, ৯ আগস্ট, ২০২০, ২.৫৪ পিএম
  • ৬৩৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট সি ও ব্রায়ান গতকাল বলেন মঙ্গলবার বৈরুতের বিস্ফোরণের পর প্রেসিডেন্ট ডনাল্ড জে ট্রাম্পের নির্দেশ অনুযায়ী যুক্তরাষ্ট্র খাদ্য, খাবার পানি এবং চিকিৎসা সামগ্রী থেকে শুরু করে লেবাননকে সব রকমের জরুরি সহায়তা দিচ্ছে। তা ছাড়া যুক্তরাষ্ট্র আরো স্বাস্থ্য বিষয়ক ও মানবিক প্রয়োজন চিহ্নিত করার জন্য লেবানন কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। সমন্বয় এবং সরবরাহে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেখানে দূর্যোগ সহযোগিতা টিম মোতায়েন করেছে।

ট্রাম্প প্রশাসন গোড়াতেই সে দেশে দূর্যোগে সহায়তা বাবদ এক কোটি সত্তর লক্ষ ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রী মাইকেল পম্পেও বলেছেন যুক্তরাষ্ট্র লেবাননের জনগণের এই দূর্দিনে তাদের সাহায্য দেয়া অব্যাহত রাখবে।

পম্পেও বলেন সাহায্য দেওয়া ছাড়াও যুক্তরাষ্ট্র এই ঘটনার বিস্তারিত ও স্বচ্ছ তদন্তের জন্য অন্যান্য দেশের সঙ্গে যোগ দেবে। ঐ বিস্ফোরণে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫০‘এ, এবং আহত হয়েছেন ৫০০০ এরও বেশি লোক। তাছাড়া এক লক্ষেরও বেশি লোক গৃহহারা হয়ে পড়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com