বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোগাদিশুতে গাড়ি বোমায় অন্তত ৯ জন নিহত

  • আপডেট সময় রবিবার, ৯ আগস্ট, ২০২০, ২.৫০ পিএম
  • ৬১৩ বার পড়া হয়েছে

মোগাদিশুতে সোমালিয়ার একটি সামরিক ঘাঁটির সামনের ফটকের কাছে গাড়ি বোমা বিস্ফোরিত হলে অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন এবং আরো ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এবং নিরাপত্তা কর্মকর্তারা।

ভয়েস অফ আমেরিকা সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগবযোগ করলে তাঁরা এই খবরটি নিশ্চিত করেন যে নিহতদের মধ্যে ৮ জন ছিল সরকারি সৈন্য। আর হতাহতদের মধ্যে অন্যান্যরা হচ্ছেন সৈন্যদের স্বজনরা যারা সেই সময় ঐ ঘাঁটিতে উপস্থিত ছিলেন। একজন পুলিশ কর্মকর্তা ভয়েস ভফ আমেরিকার সোমালি বিভাগকে জানিয়েছেন, বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে একজন আত্মঘাতী বোমাবাজ দ্রুত বেগে ঐ শিবিরের ফটকের দিকে এগিয়ে গেলে প্রহরীরা গাড়িটি থামানোর চেষ্টা করে। গোটা এলাকা জুড়ে এই বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং গোটা এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

হাসপাতাল সুত্রগুলো নিশ্চিত করেছে যে প্রায় ২০ জন আহত হয়েছেন যাদের বেশির ভাগই সেনাবাহিনীর লোক। আজকের এই বিস্ফ্রোরণের দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠি আল শাবাব। তারা দাবি করছে তারা বহু সরকারি সৈন্যকে হত্যা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com