বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এয়ার ইন্ডিয়া যাত্রীবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে কমপক্ষে ১৭ জন নিহত

  • আপডেট সময় শনিবার, ৮ আগস্ট, ২০২০, ১.১৮ পিএম
  • ৬২৩ বার পড়া হয়েছে

ভারতের দক্ষিণাঞ্চলে শুক্রবার একটি যাত্রীবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে দ্বিখন্ডিত হয়ে যাওয়ায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।
দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়া একপ্রেস বোয়িং ৭৩৭ কোঝিকোডে প্রচন্ড বৃষ্টিপাতের মধ্যে রানওয়ে থেকে ছিটকে একটি বাঁধে পড়ে আরও শতাধিক যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশংকাজনক। এটি একটি করোনাভাইরাস উদ্ধার ফ্লাইট ছিল।
কর্মকর্তারা জানান, বিমানটিতে ১৯১ যাত্রী ক্রু ছিলেন। এটি কেরালা রাজ্যের টেবিলটপ রানওয়ে থেকে ছিটতে ১০ মিটার (৩৫ ফুট) নিচে পড়ে যায়। সুভাগ্যবশতঃ বিমানটিতে আগুন ধরেনি।
কোঝিকোডি কর্মকর্তা শ্রীরাম সাম্ভাশিবা জানান, সেখানে এ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে।
এএফপি’র খবরে বলা হয়, নিহতদের মধ্যে ১০ মাস ও ১৮ মাস বয়সের দুই শিশু রয়েছে।
খবরে আরো বলা হয়, এ দুর্ঘটনায় দুই পাইলটের একজন প্রাণ হারিয়েছে। নিহত এ পাইলটের নাম দীপক সাথ। তিনি বিমানবাহিনীর সাবেক পাইলট ছিলেন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা আব্দুল করিম এএফপি’কে বলেন, এ দুর্ঘটনায় আহতদের মধ্যে কমপক্ষে ১৫ জনের অবস্থা আশংকাজনক এবং তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসব প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং বলেন, তিনি এ ঘটনায় ‘দুঃখিত ও মর্মাহত।’ তিনি আরো বলেন, তদন্ত কর্মকর্তরা এ বিমান দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত করবে।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ দুর্ঘটনায় ‘নিরীহ মানুষ প্রাণ হারানোয় দুঃখ প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com