বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এয়ার ইন্ডিয়ার বিমান অবতরণের সময় পিছলে গিয়ে দু’টুকরো

  • আপডেট সময় শনিবার, ৮ আগস্ট, ২০২০, ১০.২২ এএম
  • ৬২০ বার পড়া হয়েছে

অবতরণের সময় পিছলে গিয়ে দু’টুকরো হয়ে গেছে এয়ার ইন্ডিয়ার বিমান। শুক্রবার রাত পৌনে ৮টায় কেরলের কোঝিকোড়ের কারুপুর বিমানবন্দরে দুর্ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিজেপি সাংসদ কে জে আলফোন্স জানিয়েছেন, মৃতদের মধ্যে ওই বিমানে পাইলট রয়েছেন। এই দুর্ঘটনায় আহত কম পক্ষে ৫০ জন। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। করোনা-পরিস্থিতির আবহে বিদেশে আটকে পড়া ভারতীয়দের এ দেশে নিয়ে আসছিল দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার এক্স ১৩৪৪ বিমানটি। দুবাই থেকে কোঝিকোড়গামী ওই বিমানে কর্মী ও যাত্রী-সহ মোট ১৯১ জন ছিলেন বলে জানা গিয়েছে।

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে রাজীব জৈন জানিয়েছেন, ওই বিমানে ১৭৪ জন যাত্রী, ১০ শিশু, ২ জন বিমানচালক এবং ৫ জন বিমানকর্মী ছিলেন। এ দিন রাতে কারুপুর বিমানবন্দরে নামার সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অত্যন্ত ভারী বৃষ্টির মাঝে বিমানটি অবতরণের চেষ্টা করছিল।

সে সময়ই বিমানের চাকা পিছলে গিয়ে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ২৪টি অ্যাম্বুল্যান্স এবং দমকলবাহিনী-সহ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। বিমানে আটকে পড়া সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে বিমানবন্দর সূত্রে খবর। তবে আহতদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা গুরুতর। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com