শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
প্রাকৃতিক দুর্গে পরিণত ইরান: স্থল অভিযানের জন্য এক কঠিন চ্যালেঞ্জ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১২৫ নং ভুরভুসী কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী রায় দিনের বেলায় জ্বালাচ্ছেন বিদ্যুতের বাতি-দেখার কেউ নেই গৌরীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক রাকিব চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান ১৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামের প্রাদুর্ভাব মোকাবিলায় অব্যবহৃত মহামারি তহবিল থেকে ৬০৪ কোটি টাকা বরাদ্দ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস সায়েদাবাদে অনুমোদনহীন একাধিক বাস কাউন্টার সিলগালা সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল

কলকাতায় করোনা পরীক্ষার নামে প্রতারণা

  • আপডেট সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২০, ১১.২০ এএম
  • ৬৮৪ বার পড়া হয়েছে

করোনা পরীক্ষার নামে কলকাতা ও সংলগ্ন এলাকায় প্রতারণা চক্র চালাচ্ছে একদল অসাধু ব্যবসায়ী। না বুঝেই তাঁদের ফাঁদে পা দিচ্ছেন সাধারণ মানুষ।

পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন থেকে এবিষয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে সতর্ক করে বললেন, “কোনওভাবেই বৈধ কাগজপত্র ছাড়া কোনও এজেন্টের কথায় বিশ্বাস করবেন না।”

পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন থেকে করোনা পরিস্থিতি নিয়ে একাধিক তথ্য দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান রাজ্যের বর্তমান অবস্থা। এরপরই করোনা পরীক্ষার নামে প্রতারণা করছে যে চক্রগুলি তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

বৈধ কাগজ পত্র ছাড়া কেউ যদি নিজেকে কোনও ল্যবরেটরি অথবা হাসপাতালের এজেন্ট বলে দাবি করে নমুনা সংগ্রহের চেষ্টা করেন বা টাকা চান, সেক্ষেত্রে সর্তকভাবে সকলকে পদক্ষেপ নিতে বলেন তিনি।

“স্রেফ আতঙ্কের কারণে কোনওভাবেই কেউ প্রতারণা চক্রে পা দেবেন না”, বার বার রাজ্যবাসীর উদ্দেশ্যে একথাই বলেছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শও দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com