বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০, ১.৩৮ পিএম
  • ৬২৪ বার পড়া হয়েছে

ভারতের একটা বড় অংশ তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান নিয়ে ব্যস্ত।তখন নীরবে একলাফে অনেকটা বেড়ে গেল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় প্রায় ৫২ হাজার মানুষ করোনা আক্রান্ত হলেন। ফলে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে মোট আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১৯ লক্ষ। তবে এসবের মধ্যে স্বস্তির খবর, গত ২৪ ঘণ্টায় প্রায় ৫১ হাজার মানুষ সুস্থও হয়েছেন। আজ বুধবার সকালে দেশের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকে দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫২ হাজার ৫০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তের সংখ্যাটা আগের দিনের তুলনায় খানিকটা বেড়েছে। এই নিয়ে টানা ৭ দিন ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হলেন। অর্থাৎ গত ৭ দিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ লক্ষেরও বেশি মানুষ। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৮ হাজার ২৫৫ জন। এদের মধ্যে ১২ লক্ষ ৮২ হাজার ২১৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫১ হাজারের বেশি মানুষ। তবে, এখনও চিকিৎসাধীন ৫ লক্ষ ৮৬ হাজার ২৪৬ জন। এই প্রথমবার আগের দিনের তুলনায় কমল সক্রিয় রোগীর সংখ্যা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com