শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

ক্রিকেটে রেকর্ডের মালিক হলেন মরগান

  • আপডেট সময় বুধবার, ৫ আগস্ট, ২০২০, ৬.১৮ পিএম
  • ৭৫৭ বার পড়া হয়েছে

গতরাতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ১৫টি চার ও ৪টি ছক্কায় ৮৪ বলে ১০৬ রান করেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়োইন মরগান। ম্যাচে চারটি ছক্কা মেরে বিশ্ব ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ছক্কার মালিক হলেন মরগান। তার ছক্কা সংখ্যা এখন ২১২টি। এতোদিন এই বিশ্ব রেকর্ডের মালিক ছিলেন ভারতের সাবেক দলপতি মহেন্দ্র সিং ধোনি। ধোনির ছক্কা ২১১টি।
অবশ্য ধোনিকে টপকাতে অর্ধেক ম্যাচ খেলতে হয়েছে মরগানকে। ২১১টি ছক্কা হাঁকাতে ৩৩২টি ম্যাচ খেলেছেন ধোনি। আর গতকাল নিজের ১৬৩তম ম্যাচে ২১২তম ছক্কা মারলেন মরগান।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ছক্কায় তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক দলপতি রিকি পন্টিং। পন্টিংএর ছক্কা ১৭১টি। ১৭০টি ছক্কা মেরে চতুর্থস্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com