বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বৈরুতে প্রচন্ড বিস্ফোরণে অন্তত ৭৮ জন নিহত

  • আপডেট সময় বুধবার, ৫ আগস্ট, ২০২০, ২.৪৮ পিএম
  • ৬৪০ বার পড়া হয়েছে

মঙ্গলবার বৈরুতের বন্দর এলাকায় প্রচন্ড বিস্ফোরণে কমপক্ষে ৭৮ জন নিহত এবং চার হাজার লোক আহত হয়েছেন। রেডক্রসের কর্মকর্তারা এই ঘটনাকে মারাত্মাক দূর্যোগ বলে অভিহিত করেছেন। বন্দরের বেশির ভাগ এলাকাই বিধ্বস্ত হয় এবং লেবাননের রাজধানীতে আশপাশের ভবন ও পার্ক করা গাড়িগুলো মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিস্ফোরণের কয়েক ঘন্টা পরও ঐ এলাকা থেকে অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যায়নি।

লেবাননের একটি টেলিভিশন বলছে কর্মকর্তারা সন্দেহ করছেন বন্দরে মওজুদ রাখা মারাত্মক বিস্ফোরক সোডিয়াম নাইট্রেট ‘এর কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। লোকজন বলছে তারা ঐ বিস্ফোরণ এলাকার উপর দিয়ে কমলা রঙের মেঘ দেখতে পায়। বিশেষজ্ঞরা বলছেন নাইট্রেটের কারণে বিস্ফোরণ ঘটলে সাধারণত এ ধরণের মেঘ দেখা যায়।

একজন ইসরাইলি কর্মকর্তা তাত্ক্ষণিক ভাবেই বলেন এই বিস্ফোরণের সঙ্গে ইসরাইলের কোন সংশ্লিষ্টতা নেই। ইসরাইল ও লেবাননের মধ্যে এখন অত্যন্ত খারাপ সম্পর্ক যাচ্ছে কারণ লেবানন ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠি হেজবুল্লাহ ইসরাইলের সঙ্গে দক্ষিণ সীমান্ত জুড়ে অবস্থান করছে। লেবাননের প্রধান মন্ত্রী হাসান দাইয়াব বুধবার রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছেন।

হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বলেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে মঙ্গলবারের এই বিস্ফোরণ সম্পর্কে অবহিত করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র লেবাননের জনগণের জন্য প্রার্থনা করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে এই মারাত্মক বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের জন্য তাঁর গভীর শোক প্রকাশ করেন এবং বলেন যে তাঁরা খুব নিবিড় ভাবেই ঘটনা পর্যবেক্ষণ করছেন এবং লেবাননের জনগণকে সহায়তা করতে প্রস্তুত রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com