মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

৮ পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘রূপালী জ্যোৎস্নায়’

  • আপডেট সময় বুধবার, ৫ আগস্ট, ২০২০, ১.১০ পিএম
  • ৪৮৫ বার পড়া হয়েছে

জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ প্রায় তিন যুগ ধরে। রচনা ও পরিচালনায় তৌকীর আহমেদ। তিনি সমানতালে মঞ্চ ও টেলিভিশনের জন্যও কাজ করে যাচ্ছেন। অভিনেতা, নির্মাতা ও নাট্যকার- এ তিন শাখাতেই সমান সুনাম অর্জন করেছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা এবার ঈদকে সামনে রেখে নির্মাণ করেছেন একটি আট পর্বের ধারাবাহিক নাটক। নাম ‘রূপালী জ্যোৎস্নায়’।

তৌকীর আহমেদের রচনা ও পরিচালনায় নির্মিত এই নাটকটি চ্যানেল আইতে ঈদুল আজহার আয়োজনে প্রচার হবে। এতে অভিনয় করেছেন শবনম ফারিয়া, রওনক হাসান, তানজিকা আমীন, মৌটুসী, শ্যামল মাওলা, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ,আল সামাদ রুবেল,ইকবাল বাবু, টেলিভিশন চ্যানেল সূত্রে জানা গেছে, তৌকীরের নিজস্ব রিসোর্ট নক্ষত্রবাড়িতে স্বাস্থ্যবিধি মেনেই হয়েছে নাটকটির শুটিং।

ধারাবাহিকটি প্রচার হবে ঈদুল আজহার আগের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। মাঝে মধ্যে নাটক টেলিছবিতে অভিনয় করলেও চলচ্চিত্র নির্মাণ নিয়ে দীর্ঘদিন ব্যস্ত সময় পার করেছেন তিনি।

বিশেষ দিন উপলক্ষে একক নাটক নিয়ে হাজির হয়েছেন। তবে দীর্ঘ ছয় বছর কোনো ধারাবাহিক নাটক নির্মাণ করেননি তিনি। ২০১৪ সালে সর্বশেষ নির্মাণ করেন ‘জলপ্রপাত’ নামে একটি ধারাবাহিক নাটক। বিরতি ভেঙে আবারো ধারাবাহিক নাটক নিয়ে হাজির হচ্ছেন তৌকীর আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com