বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আফগান কারাগারে ইসলামিক স্টেট এর হামলায় নিহত ২৯

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০, ৭.৩১ পিএম
  • ৬৮০ বার পড়া হয়েছে

পূর্ব আফগানিস্তানের শহর জালালাবাদে একটি কারাগারে ইসলামিক স্টেটের একটি মারাত্মক হামলায় বন্দী ও নিরাপত্তা কর্মীসহ কমপক্ষে ২৯ জন মারা গেছে এবং প্রায় ৫০ জন আহত হয়েছে।

রোরবার আরম্ভ হওয়া এই আক্রমনটি ২০ ঘন্টা স্থায়ী হয়। সেদিন স্থানীয় সময় সন্ধ্যার দিকে জালালাবাদের একটি কারাগারের প্রবেশপথে জঙ্গিরা গাড়িবোমা হামলা চালানোর পর এ সংঘর্ষ শুরু হয়।

গাড়িবোমা বিস্ফোরিত হওয়ার সঙ্গে সঙ্গে আইএস জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে; এসময় আরও কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

হামলায় আইএসের ৩০ সদস্য অংশ নেয় বলে নানগারহার প্রদেশের রাজধানীর সাংসদ সোহরাব কাদেরি জানিয়েছেন।

সেনা প্রধান জেনারেল ইয়াসিন জিয়া ক্লিয়ারিং অভিযানের নেতৃত্ব দিতে সোমবার ঘটনাস্থলে পৌছান।

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ফাওয়াদ আমান আফগান চ্যানেল টলো নিউজকে বলেন, “কারাগারটি এখন আফগান সুরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com