শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
প্রাকৃতিক দুর্গে পরিণত ইরান: স্থল অভিযানের জন্য এক কঠিন চ্যালেঞ্জ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১২৫ নং ভুরভুসী কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী রায় দিনের বেলায় জ্বালাচ্ছেন বিদ্যুতের বাতি-দেখার কেউ নেই গৌরীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক রাকিব চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান ১৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামের প্রাদুর্ভাব মোকাবিলায় অব্যবহৃত মহামারি তহবিল থেকে ৬০৪ কোটি টাকা বরাদ্দ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস সায়েদাবাদে অনুমোদনহীন একাধিক বাস কাউন্টার সিলগালা সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে ৪৭ হাজার ৫০৮ জন আক্রান্ত

  • আপডেট সময় সোমবার, ৩ আগস্ট, ২০২০, ৬.২৭ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে রোববার ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আরও ৪৭ হাজার ৫০৮ জন আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
স্থানীয় সময় রোববার রাত সাড়ে ৮ টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় সোমবার ০০৩০ টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ৫১৫ জনের মৃত্যু হয়েছে।
রোববার আক্রান্তের সংখ্যা সামান্য হ্রাস পেলেও আগের পাঁচদিনই এ সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে যেতে দেখা যায়।
এ মহামারিতে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৪৬ লাখ ৬৫ হাজার ২ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৫৪ হাজার ৮৩৪ জনে দাঁড়ালো ।
দেশটিতে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে, বিশেষ করে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ক্যালিফোর্নিয়া,
টেক্সাস, আলাবামা ও ফ্লোরিডার মতো রাজ্যগুলোতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ফের অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে। এসব অঞ্চলে বর্তমানে মাস্ক পরার ওপর বেশি গুরুত্ব দেয়া হচ্ছে এবং করোনার বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ ফের জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com