শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

নিখোঁজ হওয়ার তিনদিন পর স্কুলছাত্রী মিশুর লাশ উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ৩ আগস্ট, ২০২০, ১.২৬ পিএম
  • ৭৩০ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নে কামরুন নাহার মিশু (১৪) নিখোঁজ হওয়ার তিনদিন পর কচুয়া থানার পুলিশ লাশ উদ্ধার করেছে। শুক্রবার বিকেলে মিশু বাড়ির কাছে ঘাস কাটতে গেলে নিখোঁজ হয়।

রবিবার এলাকাবাসীর মিশুর লাশ বাড়ির পাশে খালে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে কচুয়া থানার পুলিশ এসে মিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি হাসপাতাল মর্গে প্রেরণ করে।

কামরুন নাহার মিশু কচুয়া উপজেলার বড় হায়াতপুর গ্রামের সৌদি প্রবাসী মোঃ আবু হানিফ এর মেয়ে। আরো জানা যায় কামরুন্নাহার মিশু সাদিপুরা চাঁদপুর এম এ খালেক স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। মিশু নিখোঁজ হওয়ার ঘটনায় তার মামা ইকবাল হোসেন শনিবার কচুয়া থানায় একটি ডায়েরি করেন।

মিশুর মা শেফালী বেগম এর অভিযোগ মিশুকে কেউ ধর্ষণের পর হত্যা করে খালে ফেলে রেখেছে। মিশুর মা শেফালী বেগম তার মেয়ের হত্যাকারীদের বিচার দাবি করেন। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্লাহ অলি জানান, লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে কামরুন্নাহার মিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com