বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে ২ বিমানের সংঘর্ষে কমপক্ষে ৭জন নিহত

  • আপডেট সময় শনিবার, ১ আগস্ট, ২০২০, ৮.৪৫ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের আলাস্কায় মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এতে স্থানীয় এক রিপাবলিকান আইনপ্রণেতাও ছিলেন।

স্থানীয় সময় শুক্রবার আলাস্কার কেনাই পেনিনসুলার সোলডোটনায় অবস্থিত বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন আলাস্কার স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি রিপাবলিকান দলের সদস্য গ্যারি নোপ। দুটি বিমানের একটি তিনি নিজে চালাচ্ছিলেন।

আলাস্কার স্টেট কর্তৃপক্ষ লিখিত বিবৃতিতে জানিয়েছে, দুটি বিমানের সব যাত্রীরই মৃত্যু হয়েছে।

গ্যারি নোপপ ছাড়া অন্য বিমানটিতে ছিলেন চার পর্যটক, একজন গাইড এবং একজন পাইলট। দ্বিতীয় বিমানে পর্যটকরা সাউথ ক্যারোলিনা থেকে যাত্রা শুরু করেছিলেন। ওই বিমানের গাইড কানসাস এবং পাইলট সোলডোটনার বাসিন্দা।

দুই বিমানের সাত যাত্রীর মধ্যে ছয়জনের সঙ্গে সঙ্গেই মৃত্যু হলেও একজন হাসপাতালে যাওয়ার পথে মারা যান।

সোলডোটনা এয়ারপোর্টের কাছে একটি হাইওয়ের ওপরে ভেঙে পড়ে বিমান দুটি। এতে কিছুক্ষণের জন্য ওই হাইওয়ে দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

রিপাবলিকান দলের সদস্য ৬৭ বছরের গ্যারি নোপ স্টেট হাউজের সদস্য ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্টেট হাউসের স্পিকার ব্রাইস এডগ্যামন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com