শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

লক্ষ্মীপুরে অতিরিক্ত যাত্রী বহন করায় দুই নৌযানকে জরিমানা

  • আপডেট সময় শনিবার, ১ আগস্ট, ২০২০, ৪.২৯ পিএম
  • ৬৭০ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরর:
লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট থেকে ভোলা-বরিশালগামী নৌযানে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার  ভোলাগামী লঞ্চ ‘দোয়েল পাখি-১’, এবং ভোলা-বরিশালগামী একটি ট্রলারকে (ষ্টীল বডি) ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ। এতে কোষ্টগার্ড, নৌ-পুলিশ এবং সদর থানা পুলিশ সহযোগীতা করে।
স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে মজুচৌধুরীর হাটে অতিরিক্ত যাত্রীদের চাপ রয়েছে। এ সুযোগে বর্ষা মৌসুমে নদী উত্তাল থাকা সত্ত্বেও ট্রলারগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে অবৈধভাবে যাত্রী পারাপার করে। এছাড়া ভোলা-বরিশালগামী লঞ্চগুলো ধারন ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করে বলে জানায় স্থানীয়রা। এতে জীবনের ঝুঁকিতে পড়ে চলাচলকারী যাত্রীরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ বলেন, ‘মজুচৌধুরীর হাটের যাত্রীবাহী নৌযানগুলো অতিরিক্ত যাত্রী বহন করছে- সকালে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোয়েল পাখি-১ ও একটি ট্রলারকে ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা গেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই নৌযানকে জরিমানা করা হয়।’
অভিযানের পর থেকে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘাটের নৌযানগুলোকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। অতিরিক্ত যাত্রী বহন করলে নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঈদগামী যাত্রীদের গন্তব্যের নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com