শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

বাকলিয়ায় র‍্যাবের অভিযানে ১৭,৪০০ ইয়াবা উদ্ধারসহ ২ জন আটক

  • আপডেট সময় শনিবার, ১ আগস্ট, ২০২০, ৯.২৫ এএম
  • ৭০৪ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান ,চট্টগ্রাম প্রতিনিধি ঃ র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি কাভার্ড ভ্যান যোগে পন্য পরিবহণের আড়ালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ৩০ জুলাই ৬.১০ টার সময় র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সড়ক এলাকায় রাজবাড়ী কনভেনশন সেন্টারের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুর“ করে।

এ সময় র‍্যাবের চেকপোস্টের দিকে আসা কক্সবাজার হতে চট্টগ্রাম মহানগরগামী একটি কাভার্ডভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরা গাড়িটিকে থামানোর সংকেত দিলে কাভার্ড ভ্যানটি র‍্যাবের চেকপোস্টের একটু দূরে থেমে যায় এবং উক্ত কাভার্ড ভ্যান হতে ড্রাইভারসহ ০২ জন ব্যক্তি বের হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‍্যাব সদস্যরা আসামী ১। ড্রাইভার কাজী রেজাউল করিম(৩০), পিতা- মৃত কাজী রফিকুল ইসলাম, সাং- গাজীপুর, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা এবং ২। মোঃ মাজহার“ল ইসলাম(৪০), পিতা- মৃত মনিারুল ইসলাম সর্দার, সাং- নুরপুর, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লাদের’কে আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তাদের দেখানো ও সনাক্ত মতে কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্টো- উ- ১১-০৯৫৬) তল্লাশি করে কাভার্ডভ্যানের ভিতরে ড্রাইভিং সিটের পিছনে ০১ টি প­স্টিক ব্যাগের মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ১৭,৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয় এবং উক্ত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত কক্সবাজার হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পন্য পরিবহনের আড়ালে উক্ত কাভার্ড ভ্যানের মাধ্যমে বিভিন্ন অভিনব কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮৭ লক্ষ টাকা এবং জব্দকৃত কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা।

আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করেছেন বরে র‍্যাবের মিডিয়া অফিসার মোঃ মাহ্মুদুল হাসান মামুন সংবাদ মাধ্যমে কে জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com