বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতে নাশকতা চালাতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে ‘র

  • আপডেট সময় শনিবার, ১ আগস্ট, ২০২০, ৯.২০ এএম
  • ২৭০ বার পড়া হয়েছে

আগামী বুধবার কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের বর্ষপূর্তির দিনেই অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস। আর তার পরেই স্বাধীনতা দিবস। এই গুরুত্বপূর্ণ সময়ে পাক মদতে পুষ্ট জঙ্গিরা দেশে নাশকতা চালাতে পারে বলে সতর্কবার্তা জারি করল ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা ‘র’। ইতিমধ্যেই তাদের পাঠানো তিনটি সতর্কবার্তা রাজ্য পুলিশের সদর দফতরে এসেছে। বার্তায় বলা হয়েছে, জঙ্গিদের মূল লক্ষ্য দিল্লি হলেও দেশের বর্ষীয়ান রাজনৈতিক নেতা-নেত্রী এবং কয়েক জন ভিভিআইপি-কেও নিশানা করা হতে পারে।

প্রতি বছরই স্বাধীনতা দিবসের সময় গোয়েন্দাবাহিনীর তরফে রাজ্যে রাজ্যে সতর্কবার্তা পাঠানো হয়। কিন্তু এ বছর দেশের গোয়েন্দাবাহিনীগুলির মধ্যে সমন্বয়কারী প্ল্যাটফর্ম ‘মাল্টি এজেন্সি সেন্টার’ (ম্যাক)-এ সতর্কবার্তা পাঠিয়েছে ‘র’। তাতে ভারত-নেপাল সীমান্ত দিয়ে কয়েক জন পাক-প্রশিক্ষিত জঙ্গি ঢোকার সম্ভাবনার কথা বলা হয়েছে। এর পরই রাজ্য গোয়েন্দা বিভাগের তরফে সীমান্তবর্তী এলাকায় সতকর্তা জারি করা হয়েছে। বিশেষ করে নেপাল সীমান্ত নিয়ে রাজ্য পুলিশের চিন্তা সবচেয়ে বেশি। পাশাপাশি, সতর্ক করা হয়েছে সব জেলার পুলিশ সুপারকেও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com