বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হংকং কর্তৃপক্ষ ১২ জন গণতন্ত্রপন্থি প্রার্থিকে নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা

  • আপডেট সময় শুক্রবার, ৩১ জুলাই, ২০২০, ১২.১৫ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

হংকং কর্তৃপক্ষ ১২ জন গণতন্ত্রপন্থি প্রার্থিকে সেপ্টেম্বর মাসের আইন পরিষদের নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করেছে। সরকার আজ জানিয়েছে যে এই প্রার্থিদের নিষিদ্ধ করা হয়েছে কারণ তারা বেঈজিং এর কেন্দ্রীয় সরকার প্রবর্তিত হংকং এর জাতীয় নিরাপত্তা আইনের বিরোধীতা এবং ঐ বানিজ্যিক শহরটির স্বাধীনতার পক্ষে কথা বলেছিল। ঐ ঘোষণায় ঠিক বলা হয়নি কোন প্রার্থিদের আইন পরিষদের নির্বাচনে ভোটে দাঁড়ানো নিষিদ্ধ করা হয়েছে তবে গণতন্ত্রপন্থি প্রধান একজন সক্রিয়বাদী জোশুয়া ওয়ং সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন যে এই বারো জনের মধ্যে তিনি একজন। যে সব গণতন্ত্রপন্থি ব্যক্তি এ মাসে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক প্রাথমিক নির্বাচনে মনোনীত হয়েছিলেন ওয়ং ছলিনে তাঁদেরই একজন। ঐ প্রাথমিক বাছাই পর্বে ৬ লক্ষেরও বেশি ভোটদাতা তাঁদের ভোট দিয়েছেন তবে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে যে ঐ প্রাথমিক মনোনয়ন ছিল অবৈধ।

অন্য যে সব প্রার্থিকে সেপ্টেম্বরের নির্বাচনে অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছে তাদের মধ্যে তিনজন হচ্ছেন গণতন্ত্রপন্থি সিভিক পার্টির সদস্য। সরকার বলছে আরও কিছু প্রার্থিকে ঐ নির্বাচনে অংশ গ্রহণ করতে নিষিদ্ধ বলে ঘোষণা করা হবে। এ দিকে ১৬ থেকে ২১ বচল বয়সী চারজন তরুণ সক্রিয়বাদী যারা নিষিদ্ধ স্বাধীনতাপন্থি গোষ্ঠির সদস্য তাদেরকে বিচ্ছিন্নতবাদীর অভিযোগে গতকাল গ্রেপ্তার করা হয়। পুলিশ এই সব শিক্ষার্থির পরিচয় দিতে অস্বীকৃতি জানায় তবে স্টুডেন্ট লোকালিজম নামের একটি গোষ্ঠি জানায় যে বুধবার রাতে যাদের গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে তাদের সাবেক আহ্বায়ক ১৯ বছর বয়সী টনি চুংও রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com