বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিশ্বজুড়ে করোনায় মারা গেছে ৬ লাখ ৫০ হাজার ৮০৫ জন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ১.২১ পিএম
  • ৩০৫ বার পড়া হয়েছে

বিশ্বে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ২৬ হাজার ৭৮৩ জন। পর পর গত ১৩ দিন ধরে প্রতিদিন ২ লাখেরও বেশি করে লোক করোনায় আক্রান্ত হচ্ছে।
এ নিয়ে বিশ্বে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৩ লাখ ৪১ হাজার ৯২০ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনায় মারা গেছে আরো ৪ হাজার ১৫৩ জন। ফলে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫০ হাজার ৮০৫ জনে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) মঙ্গলবার এ কথা জানায়।
সংস্থাটির প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ভাইরাস সংক্রমণ রোধে বিশ্বের দেশগুলোর কঠোর স্বাস্থ্য বিধি বাস্তবায়ন করা উচিত। তিনি এ ক্ষেত্রে প্রচুর পরীক্ষা, কঠোর কোয়ারেন্টিন, সামাজিক দূরত্ব রক্ষাসহ মাস্ক পরার কথা উল্লেখ করেন।
তিনি আরো বলেন, যেসব দেশ এসব পদক্ষেপ নিয়েছে তাদের সংক্রমণ কমেছে। যারা নেয়নি তাদের বেড়েছে।
তিনি এ প্রসঙ্গে কম্বোডিয়া, রুয়ান্ডা, থাইল্যান্ড, চীন, জার্মানী ও দক্ষিণ কোরিয়ার উদ্যোগের প্রশংসা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com