শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
প্রাকৃতিক দুর্গে পরিণত ইরান: স্থল অভিযানের জন্য এক কঠিন চ্যালেঞ্জ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১২৫ নং ভুরভুসী কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী রায় দিনের বেলায় জ্বালাচ্ছেন বিদ্যুতের বাতি-দেখার কেউ নেই গৌরীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক রাকিব চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান ১৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামের প্রাদুর্ভাব মোকাবিলায় অব্যবহৃত মহামারি তহবিল থেকে ৬০৪ কোটি টাকা বরাদ্দ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস সায়েদাবাদে অনুমোদনহীন একাধিক বাস কাউন্টার সিলগালা সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ১২.৫২ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে বুধবার ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আরও ১ হাজার ২৬৭ জন প্রাণ হারিয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রান্ত প্রথম মৃত্যুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা দেড় লাখের সর্বোচ্চ মাইল ফলক ছাড়িয়ে গেল।
স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় বৃহস্পতিবার ০০৩০ টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, এ মহামারি ভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৮ হাজার ৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৫০ হাজার ৪৪৭ জনে দাঁড়িয়েছে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৪ লাখ ছাড়িয়ে গেছে।
বিশ্বে অর্থনৈতিকভাবে শক্তিশালী এ দেশে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে, বিশেষকরে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ফের অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে।
এতে এ দুই অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান ফের খুলে দেয়ার প্রক্রিয়া থেমে গেছে। এসব অঞ্চলে বর্তমানে মাস্ক পরার ওপর বেশি গুরুত্ব দেয়া হচ্ছে এবং করোনার বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ জোরদার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে গত কয়েক সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার পর মৃত্যু হার বেড়ে গেছে বলে বিজ্ঞানীরা অভিমত ব্যক্ত করেছেন।
জুনের শেষের দিকে যুক্তরাষ্ট্রে প্রতিদিনের মৃত্যু সংখ্যা ৫শ’র ঘরে মেনে এসেছিল। গত কয়েকদিন প্রাত্যহিক মৃত্যু ফের ১ হাজার ছাড়িয়ে যেতে দেখা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রে বর্তমানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য ফ্লোরিডা বুধবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে করোনায় নতুন করে ২১৬ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৩শ’ ছাড়িয়ে গেল।

খবর এএফপি’র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com