বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কলিকাতার পশ্চিমবঙ্গে লকডাউন আগামী ৩১শে অগাস্ট পর্যন্ত চলবে:মমতা বন্দ্যোপাধ্যায়

  • আপডেট সময় বুধবার, ২৯ জুলাই, ২০২০, ২.৫৩ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে ঘোষণা করেছেন যে রাজ্যে দ্বিসাপ্তাহিক লকডাউন আগামী ৩১শে অগাস্ট পর্যন্ত চলবে। আগামী কাল ২৯শে জুলাই যে সম্পূর্ণ লকডাউন হবে তা অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। আজ মুখ্যমন্ত্রী তার পরের দিনগুলো ঘোষণা করেন। তিনি বলেছেন, চেষ্টা করা হচ্ছিল যাতে প্রতি শনি-রবিবার লকডাউন করা যায়, কিন্তু এই শনিবার ঈদ পড়েছে, আবার একটি শনিবারে ১৫ই অগাস্ট স্বাধীনতা দিবস পড়ছে, একটি শনিবার রাখি বন্ধন উৎসব হচ্ছে। সুতরাং একটু অদল বদল করে সপ্তাহের অন্য দিনেও লকডাউন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন যে এই লকডাউন প্রক্রিয়া সপ্তাহের মাঝে মাঝে একদিন দু’দিন করে করা হবে এবং সেটা কঠোরভাবে পালন করা হবে। পুলিশকে তিনি কড়া নির্দেশ দিয়েছেন, কোনও রকম ভাবে যেন মানুষ বাড়ির বাইরে বের হতে না পারে সেটা দেখতে। মমতা বন্দ্যোপাধ্যায় একইসঙ্গে জানিয়েছেন যে এ রাজ্যে স্কুল কলেজ সবে ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে সেপ্টেম্বর এর ঠিক করা হবে যে কবে স্কুল কলেজ খুলবে আজ প্রথমে তিনি নবান্নে সাংবাদিক সম্মেলন করে লকডাউন এর দিনগুলো ঘোষণা করেন তার এক ঘণ্টার মধ্যেই আবার দিনগুলো কয়েকটি কয়েকটি বদল এর কথা জানিয়ে দেন। এই লকডাউন অত্যন্ত কঠোর ভাবে সারা রাজ্যে পালন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com