শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

লালবাগ এলাকায় অজ্ঞান পার্টির ৮ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০, ৩.৫০ পিএম
  • ৭০৪ বার পড়া হয়েছে

রাজধানীর লালবাগ এলাকায় অভিযান করে কোরবানীর পশুর হাটকে কেন্দ্র করে সক্রিয় অজ্ঞান ও মলম পার্টির আট সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- রানা শিকদার (২৪), মোঃ জুম্মাত (২৪), সোহেল রানা (৩৫), বিল্লাল (৩০), মোহাম্মদ আলী হোসেন (৪২), মোহাম্মদ সোহেল (২৬), মোঃ জহুরুল (২৪) ও মোহাম্মদ হেলাল (২৭)। এসময় তাদের হেফাজত হতে ১০০ পিস চেতনানাশক ট্যাবলেট, মুভ তরল স্প্রে, মলম ও মরিচের গুড়া উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা অজ্ঞান ও মলম পার্টির সক্রিয় সদস্য উল্লেখ্য করে গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুর রহমান আজাদ ডিএমপি নিউজকে বলেন, লালবাগ এলাকায় কোরবানির পশুর হাটকে টার্গেট করে কতিপয় অজ্ঞান ও মলম পার্টির সদস্য অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ জুলাই) ঐ এলাকায় অভিয়ান চালানো হয়। অভিযানে অজ্ঞান ও মলম পার্টির সক্রিয় ৮ সদস্যকে চেতনানাশক বিভিন্ন ঔষধ সামগ্রীসহ গ্রেফতার করা হয়।

জিজ্ঞেসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা এ কর্মকর্তা আরো বলেন, অজ্ঞান পার্টির দলনেতা গ্রেফতারকৃত ০১। রানা সিকদার (২৮) এর নেতৃত্বে তার সহযোগী ০২। মোঃ জুম্মাত (২৪) ও ভাড়া করা গ্রেফতারকৃত অন্য ০৬ জনসহ মহানগরীর পশুর হাটকে টার্গেট করে। তারা ধোলাইখাল এলাকার পশুর হাটে আগত কোরবানীর পশু বেপারী ও সাধারণ ক্রেতাদের কৌশলে অজ্ঞান করে তাদের সর্বস্ব লুট করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে লালবাগ এলাকায় সমাবেত হয়।

পরবর্তী সময়ে গ্রেফতারকৃতদের ব্যাপারে খোঁজ নিয়ে যানা যায, তাদের সকলের বিরুদ্ধে বিভিন্ন থানায় এক বা একাধিক মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে লালবাগ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com