মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

অভিমান ভেঙে ফের এক হলেন তাঁরা

  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২০, ৪.৫৬ পিএম
  • ৮৩৩ বার পড়া হয়েছে

দীর্ঘ দশ বছর পর আবারও ফ্রেম বন্দি হলেন জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী, শামীম জামান, আ খ ম হাসান, শাহনাজ খুশি ও বৃন্দাবন দাস। মাঝে বিগত কয়েক বছর চলছিল তাঁদের অভিমান। সম্প্রতি খুশির ঈদ তাঁদের অভিমান ভেঙে দিল। সর্বশেষ দর্শকপ্রিয় ‘হাড়কিপ্টা’ নাটকে এক সাথে দেখা গিয়েছিল তাঁদের। সম্প্রতি শুরু হয়েছে ঈদ ধারাবাহিক ‘টাম কাড’-এর শুটিং। এ ধারাবাহিকের মাধ্যমে তাঁদের অভিমান ভাঙালো। এ প্রসঙ্গে শামীম জামান বলেন, এক সাথে কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়।

ছোট সেই ভুলটি আমাদের এক দশক আলাদা করে রাখে। এক জন অন্য জনের মুখ দেখা ও কথা বলা পর্যন্ত বন্ধ ছিল। সাত মাস আগে সিদ্ধান্ত নিই, মান-অভিমান পুষে রাখলে চলে না। আমাদের এই টিমের মধ্যে বোঝাপড়াটা ভালো ছিল। সেটা ফিরিয়ে আনতে সবার সঙ্গে আবার যোগাযোগ করি। অতঃপর এনটিভির জন্য নির্মিত এ ধারাবাহিকের মাধ্যমে অভিমানের অবসান হলো। ফের একত্রে ফ্রেম বন্দি হয়ে বেশ আনন্দ লাগছে। বৃন্দাবন দাসের লেখা ‘টাম কাড’ নাটকটি ঈদে এনটিভিতে প্রচার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com