মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ক্রাউন এন্টারটেইনমেন্টের ঈদ আয়োজন

  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২০, ১২.৫৮ পিএম
  • ৭৯২ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে সকলের স্বস্তি কেড়ে নিয়েছে নোভেল করোনা ভাইরাস। ঈদ মানেই আনন্দ ভাগাভাগি করা। তবে এবার অদৃশ্য করোনা ভাইরাস পাল্টে দিয়েছে জনজীবন থেকে শুরু করে বিনোদনের সকল স্তর। প্রতিবছর ঈদ মৌসুমে নাটকের কাজে ঘুম হারাম হয়ে যায় শিল্পীদের। কাজের প্রেসারে চাঁদ রাত পর্যন্তও চলে শুটিং। তবে এবার আর সেই চিরচেনা ব্যস্ততা শুধুই অতীত। করোনার প্রভাব পড়েছে ঈদ নাটকে। তারকারা ঘরে বসে সময় কাটাচ্ছেন অলস ভঙ্গিতে। দেশের এই সংকট সময়েও থেমে নেই প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট। ঈদের জন্য নির্মাণ করেছেন বেশ কিছু নাটক। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- বৈশাখী টিভিতে আদিবাসী মিজান’র পরিচালনায় ‘বৃটিশ বুদ্ধি’, দীপ্ত টিভিতে ‘ভেরিফিকেশন’, ‘তিন দৈত্য’, ‘আছোড়’, ‘নো চিন্তা ডু ফুর্তি’, আরটিভিতে ‘ফরমাইশ ম্যান’, ‘কদম আলীর পাহারাদার’, বাংলাভিশনে সাত পর্বের বিশেষ ধারাবাহিক ‘চড়া তালুকদার’ও এনটিভিতে ‘মেষরাশি’। চ্যানেল আইতে হিমু আকরামের ‘বেদানা বিবির বিন্নি’, দীপ্ত টিভিতে গোলাম সোহরাব দোদুলের সাত পর্বের ধারাবাহিক ‘বনে ভোজন’, শোয়েব চৌধুরীর গল্পে আবু হায়াত মাহমুদের ঈদ ফিকশন ‘হ্যাকড্ লাভস্টোরি’, সজীব মাহমুদের ‘কাচ্চি মুন্না’, নাজমুল রনির ‘লেইস ফিতা লেইস’, আজাদ কালামের ‘ছায়া কাব্য’, ‘মঈশাল-২’, আরটিভিতে ‘খোকা বাবু’। নাটকগুলোতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, জাহিদ হাসান, বড়দা মিঠু, ফারুক আহমেদ, আনিসুর রহমান মিলন, রওনক হাসান, তারিন জাহান, নাদিয়া আহমেদ, জামিল হোসাইন, নাদিয়া আফরিন মিম, ঊর্মিলা শ্রাবন্তী কর, নাবিলা ইসলাম, নিলা ইসলাম, আরফান আহমেদ, সাজু খাদেম, মারজুক রাসেল, টয়া, মুনিরা মিঠু, তারেক স্বপন, সোহেল খান, মোনালিসা দীপা, ইকবাল হোসেন, চাষী আলম, রাজু আহসান, শ্যামল মাওলা, তানিয়া বৃষ্টি, মিশু সাব্বির, সূচনা শিকদার, তারিন, শাহেদ আলী, জান্নাতুল প্রিয়া, শামীমা নাজনীন, মিলন ভট্টাচার্য, শরীফুল ইসলাম, ফারজানা রিক্তা, রিমু রোজা খন্দকার, এমিলা হক, হিমি হাফিজ, জাহিদ আকন্দ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com