বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রোনা ভাইরাসের সঙ্গে লড়াই জারি রাখার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২০, ১২.০৯ পিএম
  • ২৬০ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতির উদ্দেশে তাঁর মাসিক বেতার বার্তা মন কি বাত-এ করোনা ভাইরাসের সঙ্গে লড়াই জারি রাখার আহ্বান জানিয়েছেন।

২৬শে জুলাই ভারতে কারগিল বিজয় দিবস পালিত হয়। ২১ বছর আগে হাড় হিম করা ঠান্ডায় দীর্ঘ তিন মাস লড়াইয়ের পর এই দিনে ভারতীয় সেনারা পাকিস্তানি বাহিনীর হাত থেকে লাদাখের কারগিল পুনর্দখল করতে পেরেছিল। পাঁচশো ভারতীয় জওয়ানের প্রাণের বিনিময় সেই জয় সম্ভব হয়েছিল। আজ তাঁর বক্তৃতার শুরুতেই প্রধানমন্ত্রী সেই জওয়ানদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শ্রদ্ধা জানান কিছুদিন আগে চীনের লাল ফৌজের হাতে ভারতের মাটিতে নিহত কুড়ি জন ভারতীয় সেনার প্রতিও। প্রধানমন্ত্রী বলেন, ভারত তার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রাণ দিতে পারে। বিদেশি আক্রমণের থেকে দেশ বাঁচানোর জন্য যা কিছু দরকার সব কিছু করতে পারে। কিন্তু এখন আর এক অদৃশ্য বিপদ দেখা দিয়েছে, করোনা ভাইরাস। যা এখন সারা পৃথিবীর সঙ্গে সঙ্গে ভারতকেও আচ্ছন্ন করে রেখেছে। এর হাত থেকে বাঁচার লড়াই আমাদের অনেকদিন ধরে চালিয়ে যেতে হবে।

বিদেশি শত্রুর বিরুদ্ধে লড়াই করে আমরা জিতেছি, এবারও লড়াই করেই আমরা জিতব। তার জন্য আত্মনির্ভর হওয়াটা খুব জরুরি। নরেন্দ্র মোদী আত্মনির্ভরতার দুটি উদাহরণ দিয়েছেন। প্রথমটি তিনি বলেন, কাশ্মীরে একজন কৃষিজীবীর একটা স্প্রেয়ার দরকার হয়েছিল। কিন্তু সেটার দাম পড়েছিল ৬ লাখ টাকা। তিনি কিছুটা নিজের মাথা খাটিয়ে সাধারণ সব যন্ত্রপাতি দিয়ে কাজ চালানোর মত একটা স্প্রেয়ার বানিয়ে নিয়েছেন, যার দাম পড়েছে মাত্র ৫০ হাজার টাকা।

ওদিকে গুজরাতের কচ্ছের মরু অঞ্চলে কিছু কৃষক এখন ড্রাগন ফ্রুট চাষ করছেন। সাধারণত বিদেশ থেকে আমদানি করা ড্রাগন ফুট এখন আমাদের দেশেই হচ্ছে, যা আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। আত্মনির্ভরতার এই দুটি দৃষ্টান্তের কথা বলে প্রধানমন্ত্রী মোদী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই এখনও দীর্ঘ দিন ধরে চলবে। তাই দেশের মানুষের কাছে জনসমক্ষে সব সময় মাস্ক পরে থাকতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে আবেদন জানান প্রধানমন্ত্রী। বিশেষ করে তিনি তরুণ প্রজন্ম ও যুব জাতিকে এ ব্যাপারে সব সময় সতর্ক থাকতে বলেছেন এবং এই করোনা লড়াইয়ে জয় আসবে বলে আশা প্রকাশ করেছেন। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com