বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৬ লাখ ৪০ হাজার

  • আপডেট সময় রবিবার, ২৬ জুলাই, ২০২০, ৬.৫৬ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

  বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ১ কোটি ৬০ লাখে পৌঁছে গেছে। আর মৃতের সংখ্যা ৬ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৫৯ লাখ ৯৬ হাজার ১৪০ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৩ হাজার ৮২১ জনের।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৭৭ হাজার ৮৪৭ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৪৬০ জনের।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও উভয় মৃত্যু- উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৩ লাখ ৯৪ হাজার ৫১৩ জন এবং মৃত্যু হয়েছে ৮৬ হাজার ৪৪৯ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে তৃতীয় স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান নবম। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৭০ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৮২৩ জনের।

মৃত্যু বিবেচনায় চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ছয় নম্বরে। মেক্সিকোতে রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮৫ হাজার ৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৪২ হাজার ৬৪৫ জনের।

ইউরোপের আরেক দেশ ইতালি মৃত্যু বিবেচনায় আছে পঞ্চম স্থানে, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৪ নম্বরে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮৬৪ জন এবং মৃত্যু হয়েছে ৩৫ হাজার ১০২ জনের।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত আক্রান্ত বিবেচনায় আছে তৃতীয় স্থানে, আর মৃত্যু বিবেচনায় রয়েছে ছয় নম্বরে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৩৭ হাজার ২৪ জন এবং মৃত্যু হয়েছে ৩১ হাজার ৩৮৫ জনের।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবমিলিয়ে দেশে ২ লাখ ২১ হাজার ১৭৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৮৭৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ২২ হাজার ৯০ জন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com