শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

গাড়ির ‘কেস স্লিপ’ হারিয়ে গেলে কী করবেন ?

  • আপডেট সময় রবিবার, ২৬ জুলাই, ২০২০, ৬.২১ পিএম
  • ৭৪৩ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদ : গাড়ি নিয়ে মামলা হলে  গাড়ির একটি বা দুটি কাগজ আটকে রেখে ট্রাফিক পুলিশ আপনাকে একটি কেস স্লিপ দিয়ে দেয়। তারপর ইউক্যাশ এর মাধ্যমে টাকা জমা দিলে আপনার গাড়ির আটকে রাখা কাগজ আপনাকে ফেরত দেয়া হয়। অনেক সময় জরিমানার টাকা পরিশোধের পূর্বে  এই কেস স্লিপ হারিয়ে যায়। আমরা অনেকেই জানি না কেস স্লিপ হারিয়ে গেলে কিভাবে কি করতে হয়।

কেস স্লিপ হারিয়ে গেলে করনীয়:

১। জিডি (সাধারন ডায়েরী) করা- সবার প্রথমে আপনাকে থানায় যেতে হবে এবং জিডি করতে হবে। নিকটস্থ থানায় গিয়ে গাড়ীর নাম্বার উল্লেখপূর্বক কেস স্লিপ হারানোর বর্ননা দিয়ে জিডি (সাধারন ডায়েরী) করবেন।

অনেকের কাছে মনে হতে পারে এটা খুব ঝামেলার কাজ, কিন্তু এমনটা আসলে না। আপনি থানায় গেলে পুলিশের কাছ থেকে সহায়তা পাবেন।

২। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে রাখা- এই কাজগুলো করতে গেলে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিবেন। কারন এটি আপনার ভেরিফিকেশনের জন্য কাজে লাগবে। যদি সম্ভব হয় নিজের অরজিনাল জাতীয় পরিচয়পত্র টি সাথে রাখুন।

৩. সংশ্লিষ্ট ট্রাফিক অফিসে যাওয়া- প্রথমে আপনাকে জানতে হবে আপনার বাইকের কাগজ কোন জোনের ট্রাফিক অফিসে আছে। ট্রাফিক অফিস সনাক্তেরপর সংশ্লিষ্ট ট্রাফিক অফিসে জিডি কপি ও পরিচয়পত্রের কপি দিয়ে জানিয়ে দিন আপনার কেস স্লিপ হারিয়ে গেছে।

৪. ট্রাফিক অফিস আপনার গাড়ির মামলার তথ্য যাচাই করবে।

৫। জরিমানার পরিমাণ জানিয়ে দেয়া- তথ্য যাচাই শেষ হয়ে গেলে ট্রাফিক অফিস মামলার আইডি ও জরিমানার পরিমাণ আপনাকে জানিয়ে দেবে। আপনার যদি এটা নিয়ে অন্য কোন প্রশ্ন থাকে তাহলে সেখান থেকে আপনি জেনে নিতে পারবেন।

৬। জরিমানা পরিশোধ- আপনি ইউক্যাশে জরিমানা পরিশোধ করে আসলে জিডি ও পরিচয়পত্রের কপি জমা দিয়ে আপনার ডকুমেন্টটি পেয়ে যাবেন।

স্লিপ হারিয়ে গেলে আপনি কাগজ ফেরত পাবেন, কিন্তু যদি ঝামেলা এড়িয়ে চলতে চান সব সময় নিজের বাইকের ডকুমেন্ট নিয়ে সচেতন থাকুন। যত্র দ্রুত সম্ভব মামলার টাকা জমা দিয়ে বাইকের কাগজ পত্র বুঝে নিন। সবচেয়ে ভালো হয় মামলা হওয়া মাত্র ইউক্যাশে টাকা জমা দিয়ে কাগজ নিয়ে নিতে পারলে। নিরাপদ হউক আপনার পথচলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com