সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঈদে ৮ পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘রূপালী জ্যোৎস্নায়’ নিয়ে আসছেন তৌকীর আহমেদ

  • আপডেট সময় শনিবার, ২৫ জুলাই, ২০২০, ১১.১৪ পিএম
  • ৮১৯ বার পড়া হয়েছে

ঈদে ৮ পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘রূপালী জ্যোৎস্নায়’ নিয়ে আসছেন তৌকীর আহমেদ। জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ প্রায় তিন যুগ ধরে সমানতালে মঞ্চ ও টেলিভিশনের জন্যও কাজ করে যাচ্ছেন। অভিনেতা, নির্মাতা ও নাট্যকার- এ তিন শাখাতেই সমান সুনাম অর্জন করেছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা এবার ঈদকে সামনে রেখে নির্মাণ করেছেন একটি আট পর্বের ধারাবাহিক নাটক। নাম ‘রূপালী জ্যোৎস্নায়’। তৌকীর আহমেদের রচনা ও পরিচালনায় নির্মিত এই নাটকটি চ্যানেল আইতে ঈদুল আজহার আয়োজনে প্রচার হবে। এতে অভিনয় করেছেন শবনম ফারিয়া, রওনক হাসান, তানজিকা আমীন, মৌটুসী, শ্যামল মাওলা, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ। টেলিভিশন চ্যানেল সূত্রে জানা গেছে, তৌকীরের নিজস্ব রিসোর্ট নক্ষত্রবাড়িতে স্বাস্থ্যবিধি মেনেই হয়েছে নাটকটির শুটিং। ধারাবাহিকটি প্রচার হবে ঈদুল আজহার আগের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। মাঝে মধ্যে নাটক টেলিছবিতে অভিনয় করলেও চলচ্চিত্র নির্মাণ নিয়ে দীর্ঘদিন ব্যস্ত সময় পার করেছেন তিনি। বিশেষ দিন উপলক্ষে একক নাটক নিয়ে হাজির হয়েছেন। তবে দীর্ঘ ছয় বছর কোনো ধারাবাহিক নাটক নির্মাণ করেননি তিনি। ২০১৪ সালে সর্বশেষ নির্মাণ করেন ‘জলপ্রপাত’ নামে একটি ধারাবাহিক নাটক। বিরতি ভেঙে আবারো ধারাবাহিক নাটক নিয়ে হাজির হচ্ছেন তৌকীর আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com