শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

বাড্ডায় চাকরির আশ্বাস দিয়ে ডেকে নিয়ে এক তরুণীকে ধর্ষণ

  • আপডেট সময় শনিবার, ২৫ জুলাই, ২০২০, ১০.৫৭ পিএম
  • ৩৪৭ বার পড়া হয়েছে

চাকরির আশ্বাস দিয়ে রাজধানীর বাড্ডায় অফিসে ডেকে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সহযোগিতার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল আসামি এখনো পলাতক রয়েছে।

আজ শনিবার বিকেলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম বলেন, ‘গতকাল শুক্রবার রাতে ওই তরুণী বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলাটি করেছেন। আজ দুপুরে তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ওসি আরো বলেন, ‘উচ্চমাধ্যমিক পাস ওই তরুণী কয়েকদিন আগে চাকরির জন্য ঢাকায় আসেন। তিনি বাড্ডার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ এলাকায় এক আত্মীয়ের বাসায় উঠেন। সেখানেই এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই ব্যক্তি তাঁকে প্রগতি সরণির শেল্টার সিকিউরিটি সার্ভিসেস বিডি লিমিটেডে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এর মধ্যে তরুণী একটি অনলাইন শপিং গ্রুপের সঙ্গেও যুক্ত হন। গতকাল শুক্রবার ওই ব্যক্তি চাকরির কথা বলে তরুণীকে প্রগতি সরণির গ ৯৭/১ নম্বর এই ভবনের চারতলার ওই কোম্পানির অফিসে নিয়ে যান।

মামলার বরাত দিয়ে ওসি আরো বলেন, ‘ওই ব্যক্তি অফিসের দরজা বন্ধ করে তরুণীকে ধর্ষণ করেন এবং দ্বিতীয় আসামি অপারেশন ম্যানেজার শহিদুল হক (৪৫) রুমের দরজা বাইরে থেকে তালা মেরে দেন। সিকিউরিটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জাহিদ হাসানও ধর্ষণে সহায়তা করেন।

দুপুর আড়াইটার দিকে তরুণী লজ্জায় কাউকে কিছু না বলে বাসায় ফিরে যান এবং অনলাইন শপিং গ্রুপের সহকর্মীদের কাছে ঘটনা খুলে বলেন। সহকর্মীরা তাঁকে নিয়ে গতকাল শুক্রবার রাতে বাড্ডা থানায় এসে ঘটনার বিস্তারিত জানায় এবং ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন বলে জানান ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com