বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারত চীন সীমান্তের লাদাখ নিয়ে চীনের সঙ্গে সংঘাতের পথে ভারত

  • আপডেট সময় শনিবার, ২৫ জুলাই, ২০২০, ১১.৫৮ এএম
  • ২২৩ বার পড়া হয়েছে

ভারত চীন সীমান্তের লাদাখ নিয়ে চীনের সঙ্গে সংঘাতের পথে ভারত। কথা দিলেও, এখনও ভারতীয় ভূখণ্ড ছেড়ে যায়নি লালফৌজ। তাই আগ্রাসী পড়শিকে শিক্ষা দিতে এবার বাণিজ্যক পথে প্রত্যাঘাত করল ভারত।

দেশে চীনা সংস্থাগুলির বাণিজ্যের পথ কার্যত বন্ধ করে দিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।সদ্য জারি হওয়া এক সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ভারতের সঙ্গে যে দেশগুলি সীমান্ত ভাগ করছে এমন দেশগুলির বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে ভারতের কেন্দ্রীয় সরকারি সংস্থা, সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ (পিপিপি), সরকারি ব্যাংক, স্বশাসিত সংস্থার প্রকল্পে শামিল হতে গেলে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে নাম নথিবদ্ধ করে অনুমতি নিতে হবে।

শুধু তাই নয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে অনুমতি নেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রক ও বিদেশমন্ত্রক থেকেও অনুমতি নিতে হবে। তবে এক্ষেত্রে করোনা মোকাবিলায় ওষুধ ও পিপিই ইত্যাদি সামগ্রীর ক্ষেত্রে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, বিদেশি সংস্থাগুলির (চিনা সংস্থা) নথিবদ্ধকরণের বিষয়টি দেখবে Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)। ভারতে বাণিজ্য করতে গেলে DPIIT’র কাছে আগাম অনুমতি নিতে হবে। তারপর সেই আবেদন যাবে স্বরাষ্ট্রমন্ত্রক ও বিদেশমন্ত্রকের কাছে। সেখান থেকে অনুমোদন মিললে তবেই ভারতে বিনিয়োগ করা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com