বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকুলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

  • আপডেট সময় বুধবার, ২২ জুলাই, ২০২০, ৪.৩৩ পিএম
  • ২২৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকুলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পের পর আশপাশের উপকূলীয় এলাকায় ভয়াবহ সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় মধ্যরাতে আঘাত হেনেছে ভূমিকম্পটি। শক্তিশালী এই কম্পনের কেন্দ্র ছিল আলাস্কার পেরিভাইল থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে। যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে অন্তত ১০ কিলোমিটার গভীরে।

সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, মাত্রার হিসাবে এটিই হচ্ছে চলতি বছরে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূকম্পন। এর জেরে দক্ষিণ আলাস্কা ও আলাস্কা পেনিনসুলায় সুনামির সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

সতর্ক বার্তায় বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রের ৩০০ কিলোমিটারের মধ্যে থাকা উপকূলে ভয়াবহ সুনামি আঘাত হানতে পারে।

ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র থেকে পূর্বাভাসে বলা হয়েছে, ‘ভূমিকম্পটির মাত্রায় মনে হচ্ছে এর এপিসেন্টারের ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলে সুনামি ঢেউয়ের সম্ভাবনা আছে।’

উত্তর আমেরিকা অঞ্চলে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও কানাডা উপকূল এলাকায়ও সুনামির বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ভূমিকম্পটি কয়েক শত মাইল দূর থেকেও টের পাওয়া গেছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com