বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নেপাল পুলিশের গুলিতে বিহার সীমান্তে জখম হয়েছেন ভারতিয় যুবক

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ১২.৪৫ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারের সীতামারিতে নেপালের পুলিশের ছোড়া গুলিতে মৃত্যু হয়েছিল অন্তত এক ভারতীয়র। জখম হয়েছিলেন দুজন। ফের গুলি চালাল নেপালের পুলিশ। এবার বিহারের কিষাণগঞ্জ সীমান্তে গুলি ছুড়ল তারা। গুরুতর জখম হয়েছেন এক যুবক। জিতেন্দ্র সিংহ নামে ২৫ বছরের ওই যুবককে পূর্ণিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিহারের ফতেপুরের বাসিন্দা জিতেন্দ্র ও তাঁর দুই বন্ধু অঙ্কিত কুমার সিংহ আর গুলশন কুমার সিংহ গতকাল সন্ধ্যায় গ্রামের বাইরে গরু খুঁজছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। অভিযোগ, নেপালের পুলিশ আচমকা গুলি চালাতে শুরু করে। গুরুতর জখম হন জিতেন্দ্র। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে ফতেপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে পূর্ণিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ফতেপুর এলাকায় প্রবল উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর ১২ নম্বর ব্যাটেলিয়নের সদস্যরা যান। কিষাণগঞ্জের পুলিশ সুপার কুমার আশিস জানিয়েছেন, ঘটনাটির তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com