সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে তৌসিফ ও লাবণ্য’র গান

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ১২.১১ পিএম
  • ৬৯৭ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক :আল সামাদ রুবেলঃ বাংলাদেশে সংগীতে প্রথমবারের মতো এক সঙ্গে গান গাইলেন কণ্ঠশিল্পী তৌসিফ ও ইয়াসমিন লাবণ্য। গানটির কথা লিখেছেন আব্দুল আউয়াল রিয়াজ, সুর করেছেন জিয়া উদ্দিন আলম ও সংগীত পরিচালনা করেছেন কাউসার খান।

গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী তৌসিফ বলেন, ‘আলম ভাইয়ের সঙ্গে আমি অনেক কাজ করেছি এই কাজটি ভিন্নমাত্রার আয়োজন ছিল আর ওনার সুরে প্রথম গান করছি গানটি শুনে ভালো লেগেছিল তাই গানটি গাইতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। ’ ইয়াসমিন লাবণ্য জানান, ‘গানটির টোটাল আয়োজন এক কথায় অসাধারণ ছিল তাই গানটিতে অংশগ্রহণ করে আমারও খুব ভালো লাগছে। ’

জিয়াউদ্দিন আলম বলেন, ‘তৌসিফ এর আগে আমার কথায় একটি গান করেছে। সেই গানটির টাইটেল ছিল ‘কান্না’ শিরোনামে। গানটি সুর করেছেন শাহরিয়ার হাসান। এই প্রথম আমার সুরে গাইলে ‘তোমায় ঘিরে’ শিরোনামে গানটিতে ডুয়েট গেয়েছেন ইয়াসমিন লাবণ্য।

লাবণ্য এর সঙ্গে আমার কথা ও সুরে বেশ কিছু গান হয়েছে। বেশ ভালো গান করেন লাবণ্য। আশা করছি ঈদের আগেই গানটি সবাই শুনতে পাবেন জিসান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে। ’ গানটি ডিজিটালি প্রকাশ পাবে জিপি মিউজিক, রবি স্প্ল্যাশ, বাংলালিংক ভাইব ও স্বাধীন মিউজিক অ্যাপে। গানের কথা লিখেন গীতিকার রিয়াজ। জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে ঈদে বাজারে আসবে বলে জানিয়েছেন শিল্পী তৌসিফ ও লাবণ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com