শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আড়াই লাখ টাকা দাম হাঁকা হচ্ছে সিরাজগঞ্জ থেকে আসা সবুজের

  • আপডেট সময় রবিবার, ১৯ জুলাই, ২০২০, ৬.২১ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে আশা সিরাজগঞ্জ থেকে ষাঁড় গরু সবুজের দাম আড়াই লাখ টাকা হাঁকা হচ্ছে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জ থেকে লক্ষ্মীপুর জেলার অন্যতম বৃহৎ গরুর হাটে এসেছে এ সবুজ। এই সবুজ কোনো ব্যক্তির নাম নয়, একটি ফ্রিজিয়ান জাতের ষাঁড়। শখ করে তার নাম রাখা হয়েছে সবুজ। এই হাটের সবচেয়ে বড় আকর্ষণ গরু এটি।
সিরাজগঞ্জ থেকে কয়েকজন মিলে লক্ষ্মীপুর সদর বেঁড়ীর মাথা গরু হাটে নিয়ে এসেছেন তাঁকে। সুবজের সঙ্গে আনা হয়েছে আরও বেশ কয়েকটি গরু।
আজ রবিবার দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায়, গরুটি দেখতে ইতিমধ্যে উৎসক জনতা ভিড় করছে। বিশাল আকারের এই দেহ নিয়ে সবুজকে নড়াচড়া করতে একটু কষ্ট হয়। গরুটির দাম হাঁকা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা। তবে এর থেকে দাম কিছু কম হলেও বিক্রি করে দেবে বলে জানায় বিক্রেতা আব্দুর রাজ্জাক।
তিনি আরো জানান, সকাল থেকে অনেকেই সবুজকে দেখতে এসেছেন। কিন্তু কেউ আশানুরূপ দাম না বলায় বিক্রয় করতে পারছিনা। ওকে বসা থেকে দাঁড় করানো অনেক কষ্টের। আবার শুয়ে থাকলেও দাঁড় করানোও কষ্টের।
হাটে আসা ক্রেতা পারভেজ বলেন, সকাল থেকে আমি এ হাটের প্রায় অংশই ঘুরে দেখেছি। এটাই এখনও পর্যন্ত হাটের সবচেয়ে বড় গরু। তবে গরুটির চাওয়া দাম আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে।
উল্লেখ, লক্ষ্মীপুরের এ বৃহৎ গরুর হাটে ৫০ হাজার টাকার নিচে পশু ক্রয়ে ৫শ’ টাকা ও ৫০ হাজারের ওপরে ১ হাজার টাকা হাসিল নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com