বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পশ্চিমবঙ্গে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ বাড়ছে মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ১৯ জুলাই, ২০২০, ৯.৩১ এএম
  • ২৪১ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। বাড়ছে মৃত্যুও। এমন পরিস্থিতিতে সংক্রমণ রুখতে এবং করোনায় মৃত্যুহার কমাতে পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যকে চিঠি দিল কেন্দ্র। এই চারটি রাজ্য হল- পশ্চিমবঙ্গ বিহার ওড়িশা ও অসম । চিঠিতে কনটেনমেন্ট জোনে কড়া হাতে লকডাউন সামলানো ও মৃত্যুহার ১ শতাংশের নিচে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাটে যেখানে দিনে গড়ে দুহাজার মানুষ সংক্রমিত হচ্ছেন, সেখানে এই চারটি রাজ্যকে চিঠি দেওয়ার পিছনে রাজনীতি দেখছে ওয়াকিবহাল মহল।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের চিঠিতে, প্রতি এক লক্ষের মধ্যে ন্যূনতম ১৪ জনের করোনা পরীক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এবং সেই পরীক্ষায় ১০ শতাংশের বেশি মানুষ যাতে আক্রান্ত না হন তার দিকে নজর রাখতে বলা হয়েছে। আর এই সংক্রমণ কমাতে কয়েকটি দাওয়াইয়ের কথা উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব লব আগরওয়াল। তাতে বলা হয়েছে, কনটেনমেন্ট জোনে কড়া নজরদারি রাখতে হবে। একইরকম কড়াকড়ি নজরদারি রাখতে হবে বাফার জোনেও। সেই সঙ্গে বাড়াতে হবে করোনা পরীক্ষার হারও। গত কয়েকদিন যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করতে হবে। এবং আগামী তিনদিন তাঁদের আইসোলেশনে রাখতে হবে। নজর রাখতে হবে, তাঁদের মধ্যে উপসর্গ দেখা দিচ্ছে কি না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com