শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলী আকবার মিয়ার দাফন সম্পন্ন

  • আপডেট সময় শনিবার, ১৮ জুলাই, ২০২০, ১০.৫৯ এএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

মল্লিক মো. জামাল বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলী আকবার মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) যথাযথ করোনা প্রটোকল মান্য করে উপজেলার বড়বগী ইউনিয়নের মৌরভী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।এর আগে তার পারিবারিক মসজিদের সামনে নামাযের জানাজা অনুষ্ঠিত হয়। পরিবারের সূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার সন্ধার দিকে হার্টের সমস্যা ও করোনা উপসর্গ নিয়ে আমতলী হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়ষ হয়েছিল ৮০ বছর। তিনি অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।উপজেলা প্রশাসন তালতলী এর পক্ষ থেকে মরহুম এর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। মুক্তিযোদ্ধা আলী আকবার মিয়ার দাফনের আগে তালতলী থানার পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার জনাব মো.আসাদুজ্জামান,উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীগের সভাপতি জনাব রেজবীউল কবির জোমাদ্দার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. সেলিম মিঞা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামরুজ্জামান মিয়া প্রমুখ।এছাড়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com