শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে সড়ক সন্ত্রাসে ব্যবসায়ী নিহত

  • আপডেট সময় শনিবার, ১৮ জুলাই, ২০২০, ১০.২৭ এএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক সন্ত্রাসে আলতাফ হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত শুক্রবার ভোর রাতে রামগতি-সোনাপুর সড়কের উপজেলার বড়খেরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতাফ উপজেলার চরগাজী এলাকার মৃত আনোয়ারুল হকের ছেলে।

তিনি স্থানীয় মুন্সীরহাট বাজারের ফার্নিচার ব্যবসায়ী ছিলেন। চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন জানান, ব্যবসায়ী আলতাফ শুক্রবার ভোর রাতে সিএনজিচালিত অটোরিক্সাযোগে লক্ষ্মীপুর থেকে নিজ এলাকায় যাচ্ছিলেন।

ঘটনাস্থলে পৌঁছালে অটোরিক্সার সামনে চালকের পাশের আসনে বসা আলতাফ অসাবধানতাবশত সড়কে ছিঁটকে পড়েন। এতে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে বড়খেরী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে অবস্থার অবনতিতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com