শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দেবীদ্বার নিখোঁজ হওয়ার এক দিন পর গোমতী নদী থেকে ট্রাক্টর শ্রমিকের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০, ৬.৫৫ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে

দেবীদ্বার নিখোঁজ হওয়ার এক দিন পর গোমতী নদী থেকে ট্রাক্টর শ্রমিকের মরদেহ উদ্ধার এ আর আহমেদ হোসাইন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজের একদিন পর বাবুল মিয়া(৪২) নামে এক ট্রাক্টর এ মরদেহ উদ্ধার বরেছে দেবীদ্বার থানা পুলিশ। নিহত বাবুল মিয়া দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি (দক্ষিণ-পূর্ব পাড়া পাড়া) গ্রামের মৃত: ওসমান গণির তৃতীয় ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় খবর পেয়ে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এস,আই) সোহরাব হোসেন’র নেতৃত্বে একদল পুলিশ গোমতী নদীর ভিংলাবাড়ি ও বিনাইপাড় সীমান্ত এলাকা থেকে নদীর পাড়ের কাছে পানিতে ভাসমান অবস্থার তার মরদেহ উদ্ধার করেন। প্রথমে অজ্ঞাত লাশ হিসেবে চিহ্নীত হলেও পরে নিহতের পরিবার এসে তার পরিচয় নিশ্চিত করেন। নিহতের মেয়ে (১৪) জানান, বুধবার রাত অনুমান ৮টায় তার বাবা ভাত খাওয়ার সময় ফোনে কে যেন ডেকে নিয়ে যায়। বাড়ি থেকে যাওয়ার পর বিলম্ব হওয়ায় আমরা বাবার ফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাই। আজ বিকেলে শোনতে পাই গোমতী নদী থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। থানায় এসে লাশ দেখে আমার পিতাকে সনাক্ত করি। নিহতের বড় ভাই অটো রিক্সা চালক বিল্লাল হোসেন(৪৫) একই কথা জানিয়ে বলেন, আমরা ৫ভাই সবাই আলাদা থাকি রাতে যখন শোনতে পাই আমার ভাই বাবুল মিয়া বাড়ি ফিরে নাই এবং তার মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছেনা, তখন আমরা খোঁজতে বের হই। আজ বিকেল ৩টায় পুলিশ গোমতী নদীর বিনাইপাড় ও ভিংলাবাড়ি সীমান্ত এলাকায় ভাসমান অবস্থায় আমার ভাইয়ের মরদেহ উদ্ধার করেন। এব্যপারে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এস,আই) সোহরাব হোসেন জানান, আমরা লাশ উদ্ধার করেছি, তবে এবিষয়ে ব্যাপক তদন্তের পূর্বে কিছু বলা যাবেনা। তবে নিহতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের ভাষ্যানুযায়ী যদি কেউ মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে যায়, সেই মোবই ফোন নম্বর ট্রেকিং করে রেকর্ড শোনে ব্যবস্থা নেব। লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে এবং মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com