বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফ্রান্সে করোনা আক্রান্ত প্রথম শিশুর জন্ম

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০, ১২.১৫ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

ফ্রান্সে করোনা আক্রান্ত প্রথম শিশুর জন্ম হয়েছে। ফ্রান্সে এ ধরণের ঘটনা এই প্রথম ঘটেছে বলে দাবি দেশটির চিকিৎসকদের। ফরচুনের খবরে এই তথ্য প্রকাশ করা হয়।

খবর বলা হয়, ওই নবজাতক শিশুটি গর্ভফুলের (প্লাসেন্টা) মাধ্যমে এই ভাইরাস আক্রান্ত হয় এবং মস্তিষ্কে এক ধরণের প্রদাহ নিয়ে বড় হতে থাকে। তবে, জন্মের পর ওই সংক্রমণ পরিস্থিতি ভালো মতোই কাটিয়ে উঠতে পেরেছে।

বুধবার যুক্তরাজ্য থেকে প্রকাশিত নেচার কমিউনিকেশন নামে বিজ্ঞানভিত্তিক আন্ত:শাস্ত্রীয় গবেষণা সাময়িকীর একটি প্রকাশনায় চিকিৎসক দল এই দাবি করেন। তবে, মাতৃগর্ভেই করোনা আক্রান্তের শতভাগ দাবি করলেও জন্মের সঙ্গে সঙ্গে আক্রান্ত হওয়ার সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দেননি তারা।

খবরে বলা হয়, বাচ্চার জন্মের মাত্র কয়েকদিন আগে তার মা কোভিড-১৯ পজেটিভ হন।

প্যারিসের অ্যান্টোইন ব্লাকেয়ার হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ও সংকটকালীন শিশু পরিচর্যা বিভাগের স্বাস্থ্য পরিচালক ডেনিয়েল ডে লুকা বলেন, অপ্রত্যাশিত হলেও এ ধরনের ঘটনা অসম্ভব না। এমনটা সচরাচর ঘটে না। তবে এমনটা হতেই পারে, তাই স্বাস্থ্যসেবা (ক্লিনিক্যাল ওয়ার্কআউট) নিশ্চিতে নিয়োজিতদের এমন পরিস্থিতির বিষয়টি মাথায় রাখা উচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com