বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আমেরিকায় গত ২৪ ঘণ্টায় ৬০ হাজার নতুন সংক্রমণের খবর মিলেছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০, ৮.৩৮ এএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

আমেরিকায় গত ২৪ ঘণ্টায়  ৬০ হাজার নতুন সংক্রমণের খবর মিলেছে বলে জানিয়েছে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়। মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লক্ষ ছুঁইছুঁই। মৃতের সংখ্যা এখন ১ লক্ষ ৩৮ হাজার ছাড়িয়েছে। পরিসংখ্যান যা-ই বলুক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ‘‘সংক্রমণ তো বাড়বেই। কারণ গোটা বিশ্বের মধ্যে এখন আমেরিকাতেই সবচেয়ে বেশি পরীক্ষা হচ্ছে। রাশিয়া, চিন, ভারত, ব্রাজিলের মতো বড় বড় দেশের চেয়ে অনেক বেশি।’’ মৃত্যুর হারও অনেক দেশের থেকে আমেরিকার কম বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।

তবে রীতিমতো আশঙ্কাজনক পরিস্থিতি আমেরিকার দুই প্রদেশের— ফ্লরিডা ও ক্যালিফর্নিয়া। সংক্রমণের নয়া ভরকেন্দ্র হিসেবে ফ্লরিডার মায়ামির নাম উঠে এসেছে। যেখানকার অন্তত ৪৮টি হাসপাতালে আর একটিও আইসিইউ শয্যা ফাঁকা নেই বলে খবর। সংক্রমণ রুখতে ক্যালিফর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসম কাল থেকেই প্রদেশের সব ইন্ডোর রেস্তরাঁ, বার, সিনেমা হল, সালঁ, ধর্মস্থান বন্ধের নির্দেশ দিয়েছেন। পেনসিলভ্যানিয়ার ফিল্যাডেলফিয়া শহরের মেয়র জিম কেনি সাফ জানিয়েছেন,  ২০২১-এর ফেব্রুয়ারি পর্যন্ত শহরে সব বড় সমাবেশ ও অনুষ্ঠান বন্ধ থাকবে।

কাল পর্যন্ত শোনা যাচ্ছিল, ট্রাম্প প্রশাসনের করোনা টাস্ক ফোর্সের শীর্ষে থাকা সংক্রমণ-বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচির সঙ্গে প্রেসিডেন্টের মতবিরোধ এমন জায়গায় পৌঁছেছে যে, ফাউচিকে আর রোজকার করোনা-ব্রিফিংও করতে দিয়ে চায় না হোয়াইট হাউস। গুঞ্জন ওঠে, ফাউচিকে শীঘ্রই দায়িত্ব থেকে সরানো হতে পারে। ট্রাম্প অবশ্য আজ যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, ‘‘ওঁকে (ফাউচি) তো আমি ব্যক্তিগত ভাবে খুবই পছন্দ করি। আমাদের সম্পর্ক বেশ ভাল।’’ অথচ এই ট্রাম্পকেই গত সপ্তাহে এক টিভি সাক্ষাৎকারে বলতে শোনা গিয়েছিল, ফাউচি নাকি নানা ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে তাঁর প্রশাসনকে। এখন হোয়াইট হাউস বলছে, প্রেসিডেন্ট নিশ্চিত ভাবেই ফাউচির যাবতীয় পরামর্শ শুনবেন। প্রয়োজনে মানবেনও। টাস্ক ফোর্সেই থাকছেন ফাউচি। প্রেসিডেন্ট করোনা-টেস্ট নিয়ে ঢাক পেটালেও, বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, রোজ যে ভাবে নমুনার পাহাড় জমছে, তাতে করোনা-পরীক্ষার ফল পেতে-পেতে সাত দিন পর্যন্ত সময় লাগছে। সম্প্রতি এ নিয়ে নড়ে বসেছে টাস্ক ফোর্স। চেষ্টা চলছে, ৪৮ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজনের করোনা-পরীক্ষার ফল ঘোষণার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com