বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনলাইনে কোর্স করলে ভিসা খারিজ করে দেশে ফিরিয়ে দেওয়া হবে না : ডোনাল্ড ট্রাম্প

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০, ৮.৩২ এএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়ে দিল, এফ-১ এবং এম-১ ভিসা নিয়ে আমেরিকায় রয়েছেন যে সব বিদেশি পডুয়া, তাঁরা যদি বর্তমান এই কোভিড পরিস্থিতিতে পুরোপুরি অনলাইনে পড়াশোনা করেন, তা হলেও আপাতত তাঁদের দেশে ফেরত পাঠানো হবে না।

বিশ্ববিদ্যালয় থেকে তথ্যপ্রযুক্তি সংস্থা, প্রাদেশিক সরকার থেকে দলীয় নেতারা, সব পক্ষ থেকে চাপ আসার পরে দিন কয়েক আগেই নেওয়া সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

এফ-১ ও এম-১ ভিসা নিয়ে আমেরিকায় রয়েছেন যে সব বিদেশি পডুয়া, শুধু অনলাইনে কোর্স করলে তাঁদের ভিসা খারিজ করে দেশে ফিরিয়ে দেওয়া হবে, সেই নির্দেশিকা প্রত্যাহার করে নিল মার্কিন অভিবাসন ও শুল্ক দফতর। ফলে আপাতত কিছুটা স্বস্তিতে বিদেশি পড়ুয়ারা, যাঁদের মধ্যে বিশাল সংখ্যক ভারতীয় পড়ুয়াও রয়েছেন। তবে আগামী অগস্ট-সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ফল সিমেস্টারে ভর্তি হয়ে আমেরিকায় আসার জন্য অপেক্ষা করছেন যে সব বিদেশি পডুয়া, তাঁদের ভিসা দেওয়া হবে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

গত ৬ জুলাই মার্কিন অভিবাসন ও শুল্ক দফতর হঠাৎ এক নির্দেশিকা জারি করে জানায়, যে সব বিদেশি পড়ুয়া এফ-১ কিংবা এম-১ ভিসা নিয়ে আমেরিকায় রয়েছেন, তাঁরা যদি শুধু অনলাইনেই ক্লাস করেন, তা হলে তাঁদের আমেরিকায় থাকার কোনও প্রয়োজন নেই। তাঁদের দেশে ফিরে যেতে হবে।

এর কয়েক দিন আগেই এইচ১বি-সহ বেশ কয়েকটি ভিসা নিয়ে নানা ধরনের কড়া নির্দেশিকা জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যার ফলে চিন্তায় পড়ে গিয়েছিলেন অসংখ্য অভিবাসী এবং তাঁরা মূলত যেখানে কাজ করেন সেই সব তথ্যপ্রযুক্তি সংস্থা। কিন্তু পিছু হটেননি ট্রাম্প। উল্টে পড়ুয়া ভিসাধারীদের ফেরত পাঠানোর নির্দেশিকা জারি করে তাঁর প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com