মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

গণসঙ্গীত সমাজ বদলের অন্যতম হাতিয়ার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০, ১.০৬ এএম
  • ৭৬৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক.আল সামাদ রুবেল : এই করোনাকালে ‘গণসঙ্গীতের আসর’ শিরোনামে নিয়মিত অনুষ্ঠান শুরু হচ্ছে ‘বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ ‘ এর ফেসবুক পেইজ থেকে। সাম্প্রতিক সময়ে অসংখ্য অনলাইন অনুষ্ঠানের ভিড়ে এ আয়োজনটি সূচিত হচ্ছে সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে।

সারা বিশ্বের সঙ্গীতপ্রেমীদের সাড়া প্রদান এ অনলাইন-প্রয়াসটিকে সাহস জোগাবে সামনে এগিয়ে চলার। ‘গণসঙ্গীতের আসর’ এর প্রতি পর্বে অংশগ্রহণ করবেন বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদভূক্ত দলসমূহের বরেণ্য দু’জন করে গণসঙ্গীতশিল্পী। সম্প্রচারিত হবে প্রতি রবিবার বাংলাদেশ-সময় রাত ৯টায়।

আগামী পর্ব ১৯জুলাই ২০২০ রবিবার অংশগ্রহণ করবেন বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্যদ্বয় উদীচী’র হাবিবুল আলম ও বহ্নিশিখা’র আবিদা রহমান সেতু। সঞ্চালনায় থাকবেন বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।

বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ’ এর ফেসবুক পেইজে যথাসময়ে যুক্ত হবার জন্য সবার প্রতি বিনম্র আহ্বান এবং ‘গণসঙ্গীতের আসর’ লাইভ অনুষ্ঠানের পোস্টগুলো নিজ নিজ টাইম লাইনে ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com