বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ট্রাম্প প্রশাসন শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত সদ্য আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে

  • আপডেট সময় বুধবার, ১৫ জুলাই, ২০২০, ১১.১০ এএম
  • ২২২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক অ্যালিসন বারোস বলেন ফেডারেল অভিবাসন দপ্তর ৬ই জুলাইয়ে দেওয়া তাদের নির্দেশ প্রত্যাহার করতে  এবং আগের অবস্থায় ফিরে যেতে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সুরক্ষা বিভাগ এবং অভিবাসনও শুল্ক প্রয়োগ বিভাগের প্রতিনিধিত্বকারি একজন আইনজীবি শুধু এটুকু বলেছেন যে বিচারকের মূল্যায়ন সঠিক।

আটটি ফেডারেল মামলা এবং শত শত বিশ্ববিদ্যালয়ের বিরোধীতার মুখে মঙ্গলবার ট্রাম্প প্রশাসন সেই আদেশ বাতিল করে দিয়েছেন যার ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা যারা মহামারির কারণে সম্পূর্ণ অনলাইনে ক্লাস করছিল তাদের হয় অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হতো নয়ত যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হতো।

বস্টনে, হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনলজির দায়ের করা মামলার শুনানির সময়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক অ্যালিসন বারোস বলেন ফেডারেল অভিবাসন দপ্তর ৬ই জুলাইয়ে দেওয়া তাদের নির্দেশ প্রত্যাহার করতে এবং আগের অবস্থায় ফিরে যেতে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সুরক্ষা বিভাগ এবং অভিবাসনও শুল্ক প্রয়োগ বিভাগের প্রতিনিধিত্বকারি একজন আইনজীবি শুধু এটুকু বলেছেন যে বিচারকের মূল্যায়ন সঠিক।

এই ঘোষণার কারণে হাজার হাজার বিদেশি বিদ্যার্থী যারা যুক্তরাষ্ট্র থেকে বহিস্কৃত হবার আশংকা করছিলেন তাঁরা সকলেই হাফ ছেড়ে বাঁচলেন । আর সেই সঙ্গে শত শত বিশ্ববিদ্যালয় যারা ঐ নীতির আলোকে তাদের পরিকল্পনা নতুন করে ঢেলে সাজানোর কথা ভাবছিল , তারাও স্বস্তি পেল।

সদ্য বাতিল করা ঐ নীতি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশী ছাত্রছাত্রীদের শরৎকালীন ক্লাসের কোর্সের পুরোটাই অনলাইনে নেওয়া নিষিদ্ধ হতো এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে সব ক’টি ক্লাসই অনলাইনে নেয়ার কথা সেখানকার বিদেশী শিক্ষার্থীদের ভিসা দেয়া হতো না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com