শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রাকৃতিক দুর্গে পরিণত ইরান: স্থল অভিযানের জন্য এক কঠিন চ্যালেঞ্জ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১২৫ নং ভুরভুসী কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী রায় দিনের বেলায় জ্বালাচ্ছেন বিদ্যুতের বাতি-দেখার কেউ নেই গৌরীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক রাকিব

গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ হাজার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ১০.৩৪ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

করোনায় ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৬টা) চব্বিশ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৫৯ হাজার ২২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তাতে দেশটিতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩৩ লাখ ৬০ হাজারের বেশি; যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ।

তবে এই সময়ে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক কমেছে, ৪১১ জন। তাতে যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৫৮২ জন। মৃতের বৈশ্বিক তালিকাতেও আগে থেকেই শীর্ষে দেশটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com