শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আগামীকাল সমাহিত হবেন এন্ড্রু কিশোর

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ৯.৪১ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ আগামীকাল সমাহিত হবেন এন্ড্রু কিশোর। সবাইকে কাঁদিয়ে ৬ জুলাই না ফেরার দেশে চলে গেছেন বাংলা গানের সবার প্রিয় গায়ক। এখন হিমঘরে শুয়ে আছেন এন্ড্রু কিশোর। দেখতে দেখতে আট দিন পেরিয়ে গেল। মৃত্যুর পর কী কী করতে হবে সব পরিকল্পনা নিজেই করে গেছেন তিনি। এখন চলছে তারই বাস্তবায়ন। এন্ড্রু কিশোরের শেষ বিদায়ের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী কাল (১৫ জুলাই) তার নিজের দেখানো স্থানেই তাকে সমাধিস্থ করা হবে। এন্ড্রু কিশোরের মৃত্যুর সময় তার দুই ছেলে-মেয়ে অস্ট্রেলিয়ায় ছিলেন। বাবার মৃত্যু সংবাদ শুনে দেশে ফিরেছেন তারা। করোনার কারণে তাদের দেশে ফিরতে বেশ বিলম্ব হয়েছঅবশেষ গত বৃহস্পতিবার দেশে ছুটে আসেন এন্ড্রু কিশোরের ছেলে সপ্তক। রাজশাহীতে এসেই ছুটে যান হাসপাতালে বাবাকে দেখতে। কফিনে মোড়ানো বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। গতকাল সোমবার (১৩ জুলাই) রাজশাহী শহরে বাবার কাছে এসে পৌঁছেন মেয়ে সঙ্গা। ছেলে-মেয়েদের জন্যই এই কয়দিন অপেক্ষা করেছেন এন্ড্রু কিশোর। শেষ দেখা হয়েছে, এবার চিরনিদ্রায় যাবেন তিনি। এদিকে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধার জন্য এন্ড্রু কিশোরকে নেওয়ার পরিকল্পনা বাতিল করা হয়েছে। করোনার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত বাতিল করেছে বলে শোনা গেছে। ১৫ জুলাই সকাল ১০টায় প্রথমেই রাজশাহী শহরের স্থানীয় চার্চে নেওয়া হবে এন্ড্রু কিশোরের মরদেহ। এরপর তাকে নিয়ে আসা হবে রাজশাহীর কালেক্টরেট মাঠের পাশে খ্রিষ্টানদের কবরস্থানে। সেখানে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় যাবেন এদেশের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com