বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সৌদি আরবের সামরিক ঘাঁটি ও তেল স্থাপনায় হামলা

  • আপডেট সময় সোমবার, ১৩ জুলাই, ২০২০, ৭.২৫ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

সৌদি আরবের সামরিক ঘাঁটি ও তেল স্থাপনায় আজ (সোমবার) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

তাদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, সৌদি আরবের দক্ষিণের জিযান, নাজরান ও আসির প্রদেশে শত্রু-বাহিনীর বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে।

যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে তার মধ্যে রয়েছে খামিস মোশাইত ঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও জঙ্গিবিমানের হ্যাঙ্গার এবং জিযান, নাজরান ও আসির শহরের শহরের বিমানবন্দর।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরও জানিয়েছেন, মা’রিব প্রদেশের তাদাউয়িন সামরিক ঘাঁটিতে বিদেশি মদদপুষ্ট দেশবিরোধী সরকারের পদস্থ কর্মকর্তাদের সম্মেলনস্থলে হামলা চালানো হয়েছে। এর ফলে হতাহত হয়েছে বিদেশিদের অনুচর ওই সরকারের বহু পদস্থ কর্মকর্তা।

ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের জনগণ ও ভূখণ্ড রক্ষার অধিকার আমাদের রয়েছে। ইয়েমেনের প্রতি ইঞ্চি ভূখণ্ড শত্রুমুক্ত না হওয়া পর্যন্ত পাল্টা হামলা অব্যাহত থাকবে। অদূর ভবিষ্যতেই এ ধরণের আরও হামলা  চালানো হবে বলে তিনি জানিয়েছেন।

-পার্স টুডে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com