শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে নদী ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন!

  • আপডেট সময় সোমবার, ১৩ জুলাই, ২০২০, ৭.০০ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর:
মেঘনা নদীর করালগ্রাসে দিনকে দিন ছোট হয়ে আসা লক্ষ্মীপুর জেলার সদর আংশিক কমলনগর ও রামগতি উপজেলার গৃহহীন হয়ে পড়া অসহায় মানুষগুলোর আর্তি যেন কেউই শুনছে না। ভূমিহীন গৃহহীন নদী ভাঙ্গন কবলিত এলাকার অসহায় মানুষগুলো নদী ভাঙ্গন রোধের দাবিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেন।
সরেজমিনে গিয়ে জানা গেছে লক্ষ্মীপুরের কমলনগরে নদীভাঙন রোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ সকালে উপজেলার পাটারিরহাট মেঘনাতীরে এ মানববন্ধনের আয়োজন করে পাটারিরহাট ‘বাঁচাও মঞ্চ’ নামের একটি সংগঠন৷ মানববন্ধন শেষে নদীভাঙন রোধে গড়িমসির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। এতে অংশ নেন মেঘনার ভাঙন কবলিত কয়েক হাজার মানুষ।
স্থানীয় মানুষজনের দাবি, দীর্ঘ তিন যুগ ধরে নদীরভাঙনে কমলনগরের বিস্তীর্ণ জনপদ বিলীন হতে চললেও নদীভাঙন রোধে স্থায়ী কোন প্রদক্ষেপ নেয়া হয়নি৷ ফলে মানুষের বাড়ি-ঘর, ভিটে-মাটি, সরকারি-বেসরকারি বহু গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে প্রতিনিয়ত।
মানববন্ধন ও বিক্ষোভে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক আ. হ. ম নোমান সিরাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. রাকিব হোসেন সোহেল, পাটারিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন লোটাস, ইউনিয়ন আ’লীগের সহ-সাধারণ সম্পাদক হাজী জামাল উদ্দিন, জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বিপ্লব, কমলনগর স্টার ক্লাবের সহ-সভাপতি মাকছুদুর রহমান, সাধারণ সম্পাদক ইছমাইল হোসেন, ক্রীড়া সম্পাদক আক্তার পাটোয়ারী, নিউ তারুণ্য তরঙ্গ সংসদের সাংগঠনিক সম্পাদক আলম রাজা প্রমুখ।
মানববন্ধন ও বিক্ষোভে একাত্মতা জানিয়ে অংশ নেয় কমলনগর স্টার ক্লাব, নিউ তারুণ্য তরুঙ্গ সংসদ, পাটারিরহাট জুনিয়র একতা সংঘ, পপুলার ফোকাস খায়েরহাট, স্টুডেন্ট একাদশ।
স্থানীয়ভাবে জানা যায়, কমলনগরের মেঘনাতীরের সীমান্তবর্তী এলাকা ১৭কিলোমিটার। এর মধ্যে মাত্র এক কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ হয়েছে। বাকি ১৬কিলোমিটার এলাকা নদীতে বিলীন হচ্ছে ৩৬বছর ধরে।
শেষমেশ হতাশ হয়ে ভাঙনের শিকার মানুষ নদীরপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ করে। কমলনগরের মেঘনার ভাঙন কবলিত এলাকাগুলোর মধ্যে পাটারিরহাট এলাকায় মেঘনার ভাঙন প্রবল। দ্রুত মেঘনাতীরের এ বিশাল এলাকায় সেনাবাহিনীর মাধ্যমে ব্লক বাঁধের দাবি জানিয়েছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com