বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকায় চার্চে হামলায় অন্তত ৫ জন নিহত

  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২০, ৭.১৬ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকার শহর জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলে একটি চার্চে হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দেশটির পুলিশ জানায়, সেখানে  বিপুল সংখ্যক অস্ত্র, গোলাবারুদ নিয়ে হামলা চালায় হামলাকারীরা।  তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দ্রুত হামলাকারীদের আটক করায় আরও ভয়াবহ হত্যাযজ্ঞ এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

শনিবার সকালের দিকে জুরবেকম এলাকার ইন্টারন্যাশনাল পেন্টেকোস্ট হোলিনেস চার্চে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় প্রায় অর্ধশত হামলাকারী। এটি দক্ষিণ আফ্রিকার অন্যতম বৃহৎ এবং তথাকথিত সবচেয়ে ধনী চার্চ বলে জানা গেছে।

দেশটির পুলিশের এক মুখপাত্র স্থানীয় টেলিভশনে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, অন্তত ৪০ হামলাকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪০টি রাইফেল, শটগান, হ্যান্ডগান ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া হামলাকারীদের হাতে জিম্মি হওয়া নারী, পুরুষ, শিশুদের উদ্ধার করা হয়েছে। তারা ওই চার্চটিতেই বসবাস করতেন বলে জানা গেছে। তবে মোট কতজনকে উদ্ধার করা হয়েছে তা নিশ্চিত করেননি এ কর্মকর্তা।

পুলিশ বলছে, চার্চের সদস্যদের মধ্যে দ্বন্দ্বের জেরে এই হামলা চালানো হতে পারে। আটক ব্যক্তিদের মধ্যে পুলিশ ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com