শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবীতে নওগাঁয় সংবাদ সম্মেলন

  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২০, ২.৫৯ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি: বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির দাবীতে নওগাঁয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উকিল পাড়া টিফিন টাইস রেষ্টুরেন্টে বাংলাদেশ বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম জেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি প্রভাষক মেহেদী হাসান।
আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম জেলা শাখার সভাপতি মেহেদী হাসান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্ত না করে বঞ্চিত করা হচ্ছে। জনবল কাঠামো এমপিও নীতিমালার আওতায় অন্তর্ভুক্ত না করে অনার্স-মাস্টার্স কোর্সে শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে। ফলে সকল নিয়ম ও বিধি অনুসরণ করে শিক্ষকরা নিয়োগ লাভ করলেও সরকারি বেতন-ভাতা না পেয়ে নওগাঁসহ দেশের অন্যান্য কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে কর্মরত প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষক দীর্ঘ আটাশ বছর ধরে বেতন বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এছাড়াও করোনা ভাইরাসের কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিক্ষকরা যে সামান্য বেতন ভাতা পেতেন তাও বন্ধ। মানবিক বিবেচনায় এবারের বাজেটে ১৪৬ কোটি টাকা বাজেট দিয়ে নিয়োগপ্রাপ্ত ওই শিক্ষকদের এমপিওভুক্তির ঘোষণাসহ প্রয়োজনীয় বরাদ্দ দাবী করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
এছাড়াও এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এহসানুল হক মিঠু, সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন, আসলাম হোসেন, কোষাধাক্ষ মুনছুর আলী, সদস্য সুশান্ত, মতিন, মামুনুর রশিদসহ সংগঠনের অন্যন্যে সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com